পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের প্রারম্ভেই অযোধ্যায় শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ, বিবৃতি দিয়ে জানালো ট্রাস্ট

দেশজুড়ে চলা করোনা (CoronaVirus) সংকটের সময়‌ই গত ৫ই আগস্ট ধুমধাম সহকারে অযোধ্যায় (Ayodhya) সম্পন্ন হয়েছে বহু বিতর্কিত এবং আকাঙ্খিত রাম মন্দিরের (Ram Mandir) ভিত্তিপ্রস্তর স্থাপন। ওই ভূমিপুজোর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর হাতে‌ই সম্পূর্ণ হয় এই ভূমি পুজোর অনুষ্ঠান। তবে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও এতদিন পর্যন্ত শুরু হয়নি রাম মন্দিরের  (Ram Mandir) নির্মাণ কাজ। ‌

জানা গিয়েছিল, দেশের দুটি নির্মাণকারী সংস্থা সম্পূর্ণ বিনা খরচে রাম মন্দির নির্মাণ শুরু করে দেবে। নির্দিষ্ট অঞ্চলে মন্দির তৈরির আগে মোট ১২০০ পাথর বসানো হবে। এজন্য মুম্বই (Mumbai) ও হায়দরাবাদ (Hyderabad) থেকে একাধিক মেশিনও আনা হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের তরফে আগেই জানা গিয়েছিল, যে রাম মন্দির তৈরি হবে তার আয়ুকাল থাকবে কমপক্ষে ১ হাজার বছর! শুধু তাই নয়, আগামী তিন বছরের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বহু প্রতিক্ষিত রাম মন্দির নির্মাণের কাজ। তবে, মন্দির তৈরিতে কোনও লোহার ব্যবহার করা হবে না। তার বদলে ব্যবহৃত হবে ১০ হাজার তামার রডের। ইতিমধ্যে তামার রড দিয়ে সাহায্যের আর্জিও জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি রাম মন্দির তীর্থক্ষেত্রের জেনারেল সেক্রেটারি চম্পত রাই (Champat Rai) জানান, শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের সময় নিজেদের পূর্ব পুরুষদের উদ্দেশে তর্পণ করা হয়, তাই সেই সময়টা কোনও শুভ কাজ করা যায় না। আর তাই এই কথা মাথায় রেখে আগামী ১৭ই সেপ্টেম্বর শেষ হচ্ছে পিতৃপক্ষ এবং শুরু হবে দেবীপক্ষের। আর তাই তারপরই অযোধ্যায় শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ।

RELATED Articles

Leave a Comment