সব ঠিকঠাক হ‌ওয়া চাই! ভিভিআইপিরা আসবেন। প্রস্তুতি কেমন চলছে দেখতে অযোধ্যায় ঝটিকা সফর যোগীর!

ভিভিআইপিরা আসবেন। স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। অপেক্ষা ৫ই আগস্টের। আর তাই এই হাই ভোল্টেজ অনুষ্ঠানের আগে রাম মন্দিরের ভূমিপুজোর প্রস্তুতি কেমন তা তদরাকি করতে একদিনের জন্য ঝটিকা সফরে গিয়ে অযোধ্যার রামজন্মভূমি পরিদর্শন করলে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শনিবার রামমন্দিরের ভূমিপুজোর ব্যবস্থাপনা দেখার পাশাপাশি অযোধ্যার সাধু-সন্তদের সঙ্গেও দেখা করে এই বিষয়ে আলাপ আলোচনা করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ। রাম মন্দির নির্মাণ সম্পর্কে তিনি জানিয়েছেন, ৫০০ বছর পরে অযোধ্যায় আবার এক শুভ মুহূর্তের আবির্ভাব হয়েছে। ৫ই আগস্ট বিশ্ববাসী এক মহান কীর্তি স্থাপনের সাক্ষী থাকবেন বলে তিনি জানিয়েছেন।

এ দিন রাম জন্মভূমিতে রাম লালা দর্শনের পরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সবিস্তারে ভূমিপুজো সম্পর্কে খোঁজ নেন। হনুমানগড়ি এবং অন্যান্য পবিত্র পাথর সমূহ দর্শনের পরে তিনি স্থানীয় প্রশাসনিক আধিকারিক ও সাধু-সন্তদের সঙ্গে বৈঠক করেন।

আদিত‍্যনাথ জানিয়েছেন, ৫ই আগস্ট নিষ্ঠাভরে সমস্ত নিয়ম পালন করে রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হবে। এই প্রসঙ্গে তিনি আরএসএস ও বিএইচপি-র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে দেশব্যাপী সামগ্রিক আন্দোলনে আরএসএস ও বিএইচপি পথ প্রদর্শন করেছে। তারই সুফল আজ আমাদের সামনে উপস্থিত হয়েছে।’

RELATED Articles

Leave a Comment