করোনার ডেল্টা প্রজাতিতে আক্রমণ কানে! নয়া সংক্রমণে শুনতে পাচ্ছেন না রোগীরা

একে করোনায় রক্ষা নেই এবার তার ডেল্টা প্রজাতির সংক্রমণে মানব শরীরে দেখা দিয়েছে নতুন উপসর্গ। আর এই নতুন উপসর্গ ভয় ধরাচ্ছে মানব মনে। আক্রান্ত হচ্ছে শ্রবণ ক্ষমতা। ‌গ্যাস্ট্রিক এবং রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো একাধিক অচেনা উপসর্গ নতুন করে  দেখা দিয়েছে। আর যা ভাবাচ্ছে চিকিৎসক মহলকে। শরীরে রক্ত জমাট বেঁধে গিয়ে গ্যাংরিন হয়ে যাওয়া, কানে শুনতে না পাওয়া, খাওয়ার ইচ্ছা না থাকা, গায়ে ব্যথার মতো একাধিক উপসর্গ দেখা গিয়েছে ভারতীয়দের একাংশের শরীরে।

একইভাবে দেখা দিচ্ছে কানের সমস্যা। শুনতে পাচ্ছেন না রোগীরা। বেশ কিছু জন তো কানের সমস্যা ভেবে কানের চিকিৎসা করাতে গিয়ে জানতে পেরেছেন তাঁরা করোনা আক্রান্ত। আবার অনেকে গলায় ফোলা ভাব ও টন্সিলের সমস্যা দূর করতে গিয়ে জানতে পেরেছেন করোনায় আক্রান্ত তিনি, তাই এই সমস্যা। নয়া উপসর্গ নিয়ে ইতিমধ্যে পরীক্ষানিরীক্ষা শুরু করেছে গবেষকের দল।

এই ডেল্টা বা বি.১.৬১৭.২ প্রজাতির করোনা আরও কত সমস্যার সৃষ্টি করতে পারে তা নিয়ে চলছে গবেষণা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর