ভারতীয় যোগার মাধ্যমে নতুন পথ দেখিয়েছেন বাবা রামদেব। ভারতীয় যোগাকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তুলেছেন তিনি। গতকাল, বৃহস্পতিবার রাজস্থানের বাড়মের জেলার একটি অনুষ্ঠানে যোগ দেন বাবা রামদেব। আর সেই সভা থেকেই ইসলাম ও খ্রিস্টান ধর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তাঁর সেই মন্তব্যের কারণে গোটা দেশে বেশ বিতর্ক দানা বেঁধেছে।
রাজস্থানের এই সভায় বাবা রামদেবের সঙ্গে উপস্থিত ছিলেন আচার্য স্বামী অবধেশানন্দ গিরিও। এদিনের এই সভামঞ্চ থেকেই ইসলাম ও খ্রিস্টান ধর্ম সম্পর্কে হিন্দুদের সতর্ক করেন বাবা রামদেব। তিনি বলেন, “ইসলাম ধর্মে মূল বিষয়ই হলো নামাজ পড়া। নামাজ পড়ার যে কেউ যা কিছু করতে পারে। নামাজ পড়ার পর জিহাদের নামে তারা সন্ত্রাসবাদী তৈরি করে”।
এদিন নাম না করেই খ্রিস্টান ধর্ম নিয়েও হিন্দুদের সতর্ক করেন তিনি। বলেন, “এমন একটা ধর্ম আছে যেখানে মনে করা হয় চার্চে প্রদীপ জ্বালালেই সমস্ত পাপ ধুয়ে যায়। তাই চার্চে প্রদীপ জ্বালিয়ে অনৈতিক কাজ করতেও তারা পিছপা হয় না”।
এদিন রাজস্থানের বাড়মের জেলার এই সভায় গোটা দেশ থেকে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। আর সভার প্রধান বক্তা ছিলেন বাবা রামদেব। এদিন ইসলাম ও খ্রিস্টান ধর্ম নিয়ে বাবা রামদেবের এহেন মন্তব্যের জেরে বেশ শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশেই।
এদিন যোগা গুরু আরও দাবী করে বলেন, “বাইবেল বা কোরানে এমন কিছুই লেখা নেই। তারপরও খ্রিস্টান বা মুসলিমরা এমন অন্যায় দাবি করে। শুধু বাইবেল বা কোরানেই নয়, হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতেও এমন কিছু লেখা নেই। ইসলামরা স্বপ্ন দেখে পুরো বিশ্বকে ইসলাম ধর্মে রূপান্তরিত করবে। অপরদিকে খ্রিস্টানরাও একই রকম ভাবনা পোষণ করে”। এহেন মন্তব্যকে কেন্দ্র করে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, এমন মন্তব্য করে আসলে ইসলাম ও খ্রিস্টান ধর্মকে অপমান করা হয়েছে।






