ফের বিতর্কিত মন্তব্য বাংলাদেশের বিএনপি নেতার। প্রকাশ্যে তিনি দাবি তুললেন, ভারতবর্ষের নাকি নিজের চলার সামর্থই নেই। বাংলাদেশের ভয়ে কাঁপছে নাকি ভারত। বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেল প্রকাশ্যে সভায় দাঁড়িয়ে এমনই সব কথা বলছেন। আর সেই বক্তব্য শুনেই হাততালির ঝড় উঠছে সভায়। এমনই দৃশ্য এল সামনে। এমনকী তিনি নাকি ভারতের সামরিক শক্তিতেও ভয় পেতে রাজি নন। রাফালের নাম শুনেও হাসি পাচ্ছে ওই নেতার!
বিতর্কিত মন্তব্য বাংলাদেশের বিএনপি নেতার!
তবে এটা প্রথম নয়। এর আগে কলকাতা দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন বাংলাদেশী সেনাবাহিনীর প্রাক্তন সদস্য। বিএনপি নেতা রিজভি বলেছিলেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বিহার, ওড়িশারও দখল করে নেবে বাংলাদেশ। আর এবার প্রকাশ্য আসরে নামলেন আর এক বিএনপি নেতা।
হাবিবুর নবী খান বলছেন, “ওরা রাফাল রাফাল বিমানের ভয় দেখায়। আরে ভাই আছে কটা রাফাল বিমান। ওদের কাজ বোমা বহন করা।” তিনি বলেন, “এই যে বীর বাংলাদেশিদের ভয় দেখায়। কী বলে জানেন? রাফাল বিমান নাকি বাংলাদেশে এলে আমরা টয়লেট করে দেব।” তবে তিনি এখানেই থেমে থাকেননি। বলেছেন, “তাহলে বোঝেন, “আমাদের টয়লেট করতে রাফাল বিমান লাগে। আর আপনাদের তো টয়লেট পেলে রাস্তায় বসে রাস্তায় বসে পড়েন।”
আরও পড়ুনঃ কুখ্যাত রাজাকারের মেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান! আর তিনিই নাকি ইউনূসের উপদেষ্টা! চড়ছে বিতর্কের পারদ
তিনি ভারতীয় অভিনেত্রীদের নিয়েও কুমন্তব্য করেছেন। তিনি বলছেন, “নিজেরা চলতে পারেন না।আপনাদের নায়িকারা সংক্ষিপ্ত কাপড় পরে।” তাঁর বিতর্কিত মন্তব্য, “শরীর প্রদর্শন করে যা কামায়, সেই দিয়ে চলে। মনে রাখবে আমরা যদি একবার লুঙ্গিতে মালকোচা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে।” প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য বাংলাদেশের এক উপদেষ্টাকে হুঁশিয়ারি দিয়েছে ভারত। তবে তাতেও কিন্তু দমছেন না বাংলাদেশের নেতারা।





