ভারতবর্ষের পাট চুকিয়ে পাকাপাকি ভাবে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বিরাট কোহলি (Virat Kohli). ভারতের তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এবার চমকপ্রদ তথ্য ফাঁস করলেন তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, তাড়াতাড়ি ভারত থেকে পাততাড়ি গোটাতে চলেছেন বিরাট অনুষ্কা।
বিরুষ্কার ছেলে অকায় জন্মানোর পর থেকেই তো বিদেশে অধিকাংশ সময় কাটান অনুষ্কা শর্মা। আর ক্রিকেটে বিরতি থাকলে বিরাটও চলে যান লন্ডনে। ইতিমধ্যেই জন্মসূত্রে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়ে গিয়েছে বিরাটপুত্র। লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে।

মাঝে মাঝেই বিরুষ্কা সন্তানদের নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ান। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে একসঙ্গে কীর্তন শুনতেও দেখা যায়। আর তখন থেকেই জল্পনা বাড়তে থাকে, তাঁরা নাকি এদেশে ফিরবেন না। একেবারে নাকি বিদেশেই থাকবেন।
আরও পড়ুনঃ ‘ভারতীয় নায়িকারা শরীর দেখিয়ে…’, ভারতীয় নায়িকাদের প্রতি বিতর্কিত মন্তব্য বাংলাদেশী বিএনপি নেতার!
এদিকে, রটনায় সিলমোহর এবার দিয়েই দিলেন বিরাটের ছোটবেলার কোচ। তিনি সর্বভারতীয় সংবাদপত্র দৈনিক জাগরণকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, “বিরাট ওর স্ত্রী আর সন্তান দের নিয়ে লন্ডনে চলে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি ওখানে গিয়ে সংসার পাতবে।” তবে বিরাট নাকি এখনই অবসরের কথা ভাবছেন না বলেই মত কোচ রাজকুমারের। তিনি বলছেন যে, তিনি আরও পাঁচ বছর দেশের জার্সিতে খেলতে পারেন বিরাট।





