বদলে যাচ্ছে ব্যাঙ্ক খোলা এবং বন্ধের সময়। বিস্তারিত জানতে পড়ুন।

বদলে যাচ্ছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলো খোলা এবং বন্ধের সময়। গ্রাহকদের সুবিধার কথা ভেবেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বদলের সিদ্ধান্ত নিয়েছে বলে খবর৷ ফল স্বরূপ শীঘ্রই বদলে যেতে চলেছে ব্যাঙ্কের সময়।

সূত্রের খবর, গ্রাহকদের সুবিধার কথা ভেবেই এবার থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো খুলে যাবে সকাল ৯ টায়। গত জুন মাসে একটি বৈঠক করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর পূর্বে সকাল ১০ টা থেকে সমস্ত ব্যাঙ্ক খোলা হত৷ অফিসে কাচারিতে যাওয়ার পূর্বে গ্রাহকরা যাতে ব্যাঙ্কের কাজগুলো করে যেতে পারেন তাই এই সিদ্ধান্ত অর্থমন্ত্রকের তরফে নেওয়া হয়েছে বলে খবর।

 

ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বৈঠকে তিনটি বিকল্প প্রস্তাব দেওয়া হয়৷ প্রথমত সকাল ৯ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত, দ্বিতীয়ত সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে এবং তৃতীয়ত সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এই তিনটি প্রস্তাবের মধ্যে নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখেই সকাল ৯ টা থেকে ব্যাঙ্ক খোলার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক। আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই নয়া সময় লাগু হবে বলে খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment