আজ মঙ্গলবার সকাল থেকে বিকেলের মধ্যে ভারতের একাধিক জায়গায় অনুভূত হলো কম্পণ৷ একদম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এক এক সময় অনুভূত হলো মৃদু ভূমিকম্প।
আজ সকাল সকালই মৃদু কম্পণ অনুভূত হয় মহারাষ্ট্রের পহেলগড়ে। ভোর ৫:৩৫ এর দিকে এই মৃদু কম্পণটি অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পণের মাত্রা ছিল ৩.২। গত জুলাই মাসেও এর কাছাকাছির তীব্রতার কম্পণ অনুভূত হয়েছে পহেলগড়ে।
এছাড়াও আজ বিকেলে মৃদু কম্পণ অনুভূত হয় জম্মু কাশ্মীর উপত্যকায়৷ রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.২। এখনও অবধি এই কম্পণের দরুণ কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। বিকেল ৪:৩০ এর আশেপাশে এই কম্পণ অনুভূত হয় জম্মু কাশ্মীরে।





