Big Packages Announced for Bihar and Andhra Pradesh in Union Budget: আজ, ২৩ জুলাই ছিল পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ছিল এই প্রথম বাজেট। এদিন সপ্তমবারের জন্য বাজেট পেশ করে রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন বাজেটে বিহারের জন্য যেন কল্পতরু হয়ে দাঁড়াল কেন্দ্র সরকার। বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Big Packages Announced for Bihar and Andhra Pradesh in Union Budget)।
কেন্দ্র সরকারের জোটসঙ্গীর এক শরিক হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবারের বাজেটে তাঁর দাবী বেশ অনেকাংশেই মেনে নিল কেন্দ্র। বিহারের জন্য কোনও আর্থিক সাহায্যের ঘোষণা হয়ত সরাসরি করা হয়নি কিন্তু পরিকাঠামো ক্ষেত্রে বিহারের জন্য একাধিক বড় বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। ২১ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করা হয়েছে বিহারে। নয়া বিমানবন্দর ও মেডিক্যাল কলেজের ঘোষণা হয়েছে বাজেটে। ২১ হাজার কোটির পাওয়ার প্লান্ট তৈরি হবে। পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসের ঘোষণা, হাইওয়ের জন্য বরাদ্দ হয়েছে ২৬ হাজার কোটি টাকা। বিহারে বন্যা নিয়ন্ত্রণে বিশেষ প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ১১,৫০০ কোটি টাকা (Big Packages Announced for Bihar and Andhra Pradesh in Union Budget)।
এছাড়াও, মন্দিরকে কেন্দ্র করে তীর্থক্ষেত্রের পর্যটনকে চাঙ্গা করতে উদ্যোগী সরকার। অর্থমন্ত্রীর ঘোষণা, বিহারের বুদ্ধগয়ার মহাবোধি মন্দির, বিষ্ণুপদ মন্দির, রাজগিরের মতো হিন্দু, জৈনদের পবিত্র তীর্থক্ষেত্র একসূত্রে বাঁধতে কাশী-বিশ্বনাথের মতো করিডর তৈরি করবে কেন্দ্র (Big Packages Announced for Bihar and Andhra Pradesh in Union Budget)।
অন্যদিকে আরেক জোটসঙ্গী চন্দ্রবাবু নায়ডুর জন্যও বেশ ভালোই ঘোষণা হয়েছে বাজেটে। অর্থমন্ত্রী জানান, ১৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দেওয়া হবে অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশের সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের জন্য ও শিল্প স্থাপনের জন্য আর্থিক সাহায্য করা হবে। মূলত অমরাবতীর পুনর্গঠনে খরচ হবে এই টাকা। অন্ধ্রের রয়্যালসীমা অঞ্চল, কার্নল, অনন্তপুর, ওয়াইএসআর এবং চিত্তোর, চার জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং পরিকাঠামো উন্নয়নে জোর দেবে মোদী সরকার (Big Packages Announced for Bihar and Andhra Pradesh in Union Budget)।
বলে রাখি, নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারে নি বিজেপি। জোটসঙ্গী নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর উপর এখন নির্ভরশীল মোদী সরকার। ফলে এই বাজেটে যে জোট শরিকরা বিশেষ সুবিধা পাবেন, তা বেহ স্পষ্টই ছিল। সেই কারণে শরিকরা কোনও দাবিদাওয়াও জানান নি। আর বাজেট শেষ হওয়ার পরও দেখা গেল শরিকদের ঝুলি ভরিয়ে দিয়েছে কেন্দ্র (Big Packages Announced for Bihar and Andhra Pradesh in Union Budget)।





