দক্ষিণবঙ্গে দাপট শুরু বর্ষার, সপ্তাহজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা, শহরে তৈরি হতে পারে জলাবদ্ধতার পরিস্থিতি

Heavy Rain Predicted in Kolkata: সোমবার থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গে শুরু হওয়া বৃষ্টি, অব্যাহত থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় এই বৃষ্টি আরও তীব্র হবে। এর ফলে সমুদ্র উত্তাল হয়ে উঠছে, তাই মৎস্যজীবীদের মঙ্গলবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Heavy Rain Predicted in Kolkata)। কলকাতা শহরে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

সারাদিনে প্রায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে। দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে (Heavy Rain Predicted in Kolkata)। আবহাওয়া দফতর জানাচ্ছে, সারাদিন বৃষ্টি হতে পারে, তাই বাইরে বেরোলে ছাতা সঙ্গে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সমুদ্রে সর্বাধিক ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে, তাই বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা রয়েছে (Heavy Rain Predicted in Kolkata)। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯১ থেকে ৯৭ শতাংশের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২১.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। তবে বৃষ্টি না হলে শহরে আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন সমুদ্র অশান্ত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। গুজরাটেও আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, এবং চণ্ডীগড়ে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা থাকবে, যার ফলে আদ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।

RELATED Articles