সামনেই ভোট। তারই মধ্যে মধ্যপ্রদেশে চলছে চূড়ান্ত রাজনৈতিক নাটক। আজ শনিবার মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি টন্ডনের সাথে সাক্ষাৎ করে বিজেপির এক প্রতিনিধি দল।
মূল ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশের প্রাক্তন সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করাতেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলে যায়। সিন্ধিয়ার ইস্তফার পরে আরো ২২ জন কংগ্রেস বিধায়ক কংগ্রেস ছাড়ার জন্য ইস্তফা জমা দেন। আর এই কারণে কমলনাথ সরকার পড়েছেন বেশ বিপাকে।
কিন্তু এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী কমলনাথ দাবি করেছেন যে, ওনার কাছে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা আছে।পাশাপাশি বিজেপির উপর নিজেদের বিধায়কদের কেনা-বেচার অভিযোগ তুলেছেন তিনি। আগামী বিধানসভার অধিবেশনে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। যদিও বিজেপি ১৬ই মার্চ-এ ফ্লোর টেস্টের দাবি তুলেছে।
বিধানসভার স্পীকার এনসি প্রজাপতি ওই ২২ বিধায়ককে ১৫ই মার্চের মধ্যে পেশ হওয়ার জন্য দ্বিতীয়বার নোটিশ জারি করেছেন।





