লোকসভাতেও গেরুয়া ঝড়, তৃণমূলের ১৪ সাংসদ ছিনিয়ে আনছে বিজেপি!

১৪, সংখ্যাটা এখন গেরুয়া শিবিরের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বঙ্গে মসনদ দখলে এই সংখ্যা এখন বেশ ভার বহন করছে। এই চোদ্দ হল তৃণমূলের লোকসভা সাংসদের সংখ্যা। ব্যাপারটা একটু বিশ্লেষণ করা যাক।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বর্তমানে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। অনেক তৃণমূল সাংসদ লোকসভাতে ইস্তফা দিয়ে বিজেপিতে আসছেন কিন্তু তারা পড়ছেন দলত্যাগ বিরোধী আইনের কোপে।সুনীল মণ্ডল দল ছাড়ার পরে লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা এখন একুশ। দলত্যাগ বিরোধী আইনের কোপ থেকে বাঁচতে প্রয়োজন সংসদীয় দলের দুই তৃতীয়াংশের একত্রে দল ছাড়া। আর একুশের দুই তৃতীয়াংশ মানে চোদ্দো। এই সংখ্যক সাংসদ সরাসরি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে পারবেন। তাই তৃণমূলের এই সংখ্যক সাংসদকে দলে টেনে নেওয়ার তোড়জোড় শুরু করেছে গেরুয়া শিবির। সূত্র মারফত জানা গিয়েছে যে যদি বিধানসভা ভোটের আগে এই প্রক্রিয়ার সম্ভব না হয় তাহলে বিধানসভা ভোটের পরেই বিজেপি তৃণমূলের লোকসভার ঘর ভাঙার জন্য ঝাঁপিয়ে পড়বে।

শোনা যাচ্ছে বিজেপিতে যোগ দেবেন বলে বেশকিছু তৃণমূল সাংসদ ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। আবার বিজেপির ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে যে, ভোটের পরে কিছু জন ঝোপ বুঝে কোপ মারবেন অর্থাৎ তখন সিদ্ধান্ত নেবেন পদ্ম শিবিরে আসার জন্য। এতেও বিজেপির ক্ষতির কিছু নেই।
জাতীয় রাজনীতিতে সংখ্যার বিচারে লোকসভায় তৃণমূল তৃতীয় বৃহত্তম বিরোধী দল। লোকসভায় তাদের সাংসদহীন করে দিতে পারলে সংসদীয় রাজনীতিতেও বিজেপি অনেকটাই এগিয়ে যাবে।

কিছুদিন আগেই বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের বিজেপিতে আসা একদম পাকা হয়ে গিয়েছিল তবে শেষ মুহূর্তে মত পরিবর্তন করেন এই তারকা সাংসদ। তবে এর ফলেশতাব্দীর সামনে বিজেপির ‘অফার’ আরও চওড়া হয়েছে। যদিও অভিনেত্রী জানিয়েছেন তিনি দিদির সঙ্গেই আছেন।

আরও পড়ুন – বিজেপি ক্ষমতায় এলে কে হবেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? জানিয়ে দিলেন অমিত শাহ

বিজেপি থেকে একটি প্রাথমিক পর্যায়ে আলোচনা করা হয়েছে যে তৃণমূল থেকে কারা কারা বিজেপিতে আসতে পারেন এবং অনেকের সঙ্গে যোগাযোগও করা হয়েছে। দেব নুসরাত মিমি কে নিয়ে শুরু হয়েছে জল্পনা। যশ দাশগুপ্ত যিনি নুসরাতের বিশেষ বন্ধু বিজেপিতে যোগদান করার পর নুসরাত অবশ্য বিশেষ কিছু প্রতিক্রিয়া জানাননি। তিনি মমতার সঙ্গে আছেন বলেই এখনো পর্যন্ত জানিয়ে এসেছেন।

অন্যদিকে শুভেন্দু অধিকারীর পরিবার অর্থাৎ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী শীঘ্রই বিজেপিতে যোগদান করতে চলেছেন এমনটাই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন – ঘাসফুলে পড়ছে কোপ, সুজিত বসুও এবার বিজেপিতে?

এবার আসা যাক নারদ কান্ড প্রসঙ্গে। বিধানসভা ভোট যত এগিয়ে আসবে নারদ কান্ডে অভিযুক্ত তৃণমূল সাংসদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরো বেশি করে উঠে পড়ে লাগবে। বিজেপি সূত্র জানাচ্ছে তারা তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারের সঙ্গে যোগাযোগ করেছে যদিও অপরূপা জানিয়েছেন যে তিনি দিদির ছোট বোন। কোনও সমস্যা হলে তাঁকেই সরাসরি বলবেন। তৃণমূলের এক প্রাক্তন ফুটবলার সাংসদ, প্রাক্তন এক বা একাধিক কেন্দ্রীয় মন্ত্রী-সহ নতুন সাংসদদের জন্যও ঝাঁপাচ্ছে বিজেপি। সব মিলিয়ে খেলা জমে উঠেছে রাজনীতির ময়দানে।

RELATED Articles