আমি নিতম্ব দোলাই না, হাড় ভেঙে দিই, কংগ্রেস বিধায়কের কটাক্ষের জবাব কঙ্গনার

বারবারই নানান ইস্যুতে মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন তিনি। তাঁর একের পর এক আক্রমণাত্মক টুইটের জেরে বারবারই বিতর্কে জড়িয়েছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত। এবার তাঁর দিকেই ধেয়ে এসেছে কুকথা। তবে সেই আক্রমণেরও মোক্ষম জবাব দিলেন তিনি। কংগ্রেস বিধায়ক সুখদেব পানসে কঙ্গনাকে ‘নাচনে গানেওয়ালি’ বলে কটাক্ষের জবাব দেন অভিনেত্রী।

টুইটারে বারবারই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় কঙ্গনাকে। টুইটারেই সুখদেবকে জবাব দিয়ে তিনি বলেন, “এই নির্বোধ যেই হোক না কেন, তিনি কী জানেন যে আমি দীপিকা, ক্যাটরিনা বা আলিয়া নই। আমিই একমাত্র যে আইটেম নম্বরের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। বড় হিরো (খান/কুমার)দের ছবিকে প্রত্যাখ্যান করেছি। এই কারণে গোটা বলিউড গ্যাংয়ের নারী-পুরুষরা আমার বিরুদ্ধে চলে গিয়েছে। আমি রাজপুত নারী। আমি নিতম্ব দোলাই না, হাড় ভেঙে দিই”।

https://twitter.com/KanganaTeam/status/1362758436794945538?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1362758436794945538%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fkangana-ranaut-reacts-to-ex-ministers-nachne-gane-wali-jibe%2F

কৃষক আন্দোলনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন কঙ্গনা। এমনকি, আন্দোলনরত কৃষকদের ‘জঙ্গি’ বলেও দেগেছেন তিনি। এরপর থেকেই কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে ক্ষমা চাইবার দাবী জানানো হয়। সম্প্রতি, মধ্যপ্রদেশের বেতুলে ‘ধকড়’ ছবির শুটিং করছেন কঙ্গনা। সেই শুটিং পণ্ড করার অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশও তাদের মারধর করেন বলে জানা যায়।

আরও পড়ুন- আলো নিভতেই পোশাক উধাও! অন্তর্বাসে পরেই ক্যামেরার সামনে এলেন আবেদনময়ী হিনা খান

এই ঘটনার প্রতিবাদ করে কংগ্রেস বিধায়ক সুখদেব পানসে বলেন পুলিশ এভাবে অভিনেত্রীর হাতের পুতুল হতে পারে না। এরই সঙ্গে কঙ্গনাকে ‘নাচনে গানেওয়ালি’ বলে বেঁধেন তিনি। আত্র এই ধরণের শব্দচয়নের সমালোচনা করেছেন অনেকেই।

এই নিয়ে সুখদবের মন্তব্যকে সমর্থন করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সজ্জন সিং ভার্মা। তিনি বলেন, সুখদেবের দাবীতে কোনও ভুল নেই। তবে তিনি বলেন সুখদেবের শব্দচয়নের সময় আরও সতর্ক হওয়া উচিত ছিল। তাঁর মতে, সুখদেবের ভালো শব্দ ব্যবহার করা উচিত ছিল। তিনি বলেন যে সুখদেব বলতে পারতেন যে কঙ্গনা ভালো অভিনেত্রী ও নর্তকী।

আরও অন্যান্য খবর