আর হয়ত মাত্র ৭২ ঘন্টা, এরপরেই বঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে পড়ে গিয়েছে সাজো সাজো রব। চলছে দলবদলের খেলা। তৃণমূল ছেড়ে একের পর এক হেভিওয়েট নেতা-নেত্রীদের বিজেপিতে চলে যাওয়ায় বেশ বিপাকে পড়েছে শাসক শিবির। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছেন। এবার শোনা যাচ্ছে, দমকলমন্ত্রী এবং সল্টলেকের বিধায়ক সুজিত বসু তল্পিতল্পা গুটিয়ে যাচ্ছেন বিজেপি শিবিরে। ঘনিষ্ঠ সূত্র মারফত এসেছে এই চমকপ্রদ খবর।
আরও পড়ুন – মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পেয়ে গেল বিজেপি! শোরগোল রাজ্য রাজনীতিতে
রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জোরদার আলাপ আলোচনা। যাকে নিয়ে এত কথা, তিনি কী বলছেন? সুজিত বসু এখন একদম এই ব্যাপার নিয়ে চুপ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের বেশ নামকরা মুখ তিনি। তিনি বিজেপিতে গেলে কলকাতাতে তৃণমূলের ভোটব্যাঙ্ক ধ্বস নামা অবশ্যম্ভাবী।
জানা গিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি মোদীর বঙ্গ সফরের সময় সুজিত বসু বিজেপির পতাকা হাতে তুলে নিতে পারেন।
পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তেজিত পর্যায়ে চলে গিয়েছে। এইবছরের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ কারণ পালাবদলের সম্ভাবনা প্রবল। তৃণমূল থেকে বিজেপি সকলেই নেমে পড়েছে জোরদার পরোক্ষ প্রচারে। প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার পর হবে আরেকপ্রস্থ লড়াই। এই পরিস্থিতিতে সুজিত বসু যদি বিজেপিতে চলে যান তাহলে তৃণমূল অনেকটাই ব্যাকফুটে চলে যাবে।
আরও পড়ুন – এইদিনেই রাজ্যে হবে ভোটের দিনক্ষণ ঘোষণা!
আগামী সপ্তাহে ঘোষণা হয়ে যাবে ভোটের দিনক্ষণ। এপ্রিল-মে মাসে হবে নির্বাচন। পশ্চিমবঙ্গের ২৯৪ টি আসনের সিংহভাগ অর্থাৎ ১৪৮টির বেশি আসন কে দখল করে সেটাই দেখার।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!