একটি শ্লোগানেই একটি রাজনৈতিক দলের ভবিষ্যৎ এখন প্রায় অন্ধকারের মুখে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (all India united Democratic front) বা এআইইউডিএফ দলের প্রধান তথা সাংসদ বদরউদ্দিন আজমল(Badruddin Ajmal)-কে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানেই শিলচর বিমানবন্দরে আজ স্বাগত জানালো তাঁর অনুগামীরা। আর এই ভিডিও ভাইরাল হতেই অসম সহ গোটা দেশে ছড়িয়েছে চাঞ্চল্য। ভিডিওটি শেয়ার করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা (Hemant Biswas Sharma)।
অসমের শিলচর বিমানবন্দর, সেখানেই শুক্রবার সকালে উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোচা রাজ্যে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, নির্বাচনী জনসভা করতে আসা অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বা এআইইউডিএফ দলের প্রধান তথা সাংসদ বদরউদ্দিন আজমল-কে এই স্লোগানেই শিলচর বিমানবন্দরে স্বাগত জানাচ্ছে তাঁর অনুগামীরা। ভিডিওটি শেয়ার করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান দিয়ে যারা সাংসদ বদরউদ্দিন আজমলকে স্বাগত জানিয়েছে, তাদের তিনি নির্লজ্জ মৌলবাদী দেশবিরোধী বলে নিন্দা করেছেন।
https://twitter.com/NewIndianXpress/status/1324656287116718081?s=20
এই ঘটনায় কংগ্রেসকেও কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে এই ঘটনা সম্পূর্ণরূপে কংগ্রেসের আসল রূপ প্রকাশ করে দিয়েছে। কারণ কংগ্রেস দল এই জোট গড়ে ‘এই জাতীয় বাহিনী’কে উৎসাহিত করে। এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন অসমের এই দাপুটে বিজেপি নেতা।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এখন অসম জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারসভা চলছে। জানা গিয়েছে নির্বাচনের প্রচারের জন্যই এদিন চার দিনের সফরে শিলচর আসেন বদরউদ্দিন আজমল। তখনই তাকে ঘিরে এই স্লোগান ওঠে।অসমের সাধারণ মানুষও এই ঘটনা সমর্থন করেনি। ভিডিও দেখে কারা কারা এই দেশদ্রোহী কাজে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন উঠেছে।





