ধোনিকে ছুঁয়ে ফেললেন রোহিত, ষষ্ঠবার আইপিএল ফাইনালে পোঁছে ট্রফি জয়ের প্রস্তুতি মুম্বইয়ের

আইপিএলের সবচেয়ে ধারাবাহিক দল চেন্নাই সুপার কিংসকে ধরা হয়। তবে বৃহস্পতিবার এই বছর আইপিএলের প্রথম কোয়ালিফায়ার জিতে ষষ্ঠবারের জন্য আইপিএল ফাইনালে পৌঁছালো রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের রেকর্ড ভেঙে মুম্বই এখন সমান আসনে। এদিন ম্যাচের শুরুতে শূন্য রানে রোহিত আউট হলেও চালকের আসনে ছিল মুম্বই ইন্ডিয়ান্স।

রোহিত আউট হওয়ার পর ঈশান কিষান (৩০ বলে ৫৫) ও সূর্য কুমার যাদব (৩৮ বলে ৫১) স্ব-মেজাজে ব্যাটিং চালিয়ে যান। এরপর দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবি চন্দ্রন অশ্বিন উইকেট নিতে শুরু করলে স্লগে হার্দিক পান্ডিয়া (১৪ বলে ৩৭) ঝোড়ো ইনিংস খেলেন। ২০০ রান তোলে মুম্বই। এরপর দিল্লি রান তাড়া করতে নামলে শূন্য রানেই তিন উইকেট হারায় দিল্লি।

প্যাভিলিয়নে ফিরে যান দিল্লির দুই ওপেনিং ব্যাটসম্যান পৃথ্বী শাহ ও শিখর ধাওয়ান সহ অজিঙ্ক রাহানেও। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন মুম্বইয়ের বোলার জসপ্রীত বুমরাহ। দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে হারিয়ে এইবারও ফাইনালে চলে গেল মুম্বই। এর আগে মুম্বই চার বার আইপিএল ট্রফি জিতেছে। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা। শুক্রবার আইপিএলের এলিমিনেটরে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

RELATED Articles