জেএনইউ বিতর্ক: সাভারকরের নামে কালি লেপে মহম্মদ আলি জিন্নার নাম পথমার্গে

বিতর্ক আর পিছু ছাড়ছে না জওহরলাল নেহরু ইউনিভার্সিটির।এবার ক্যাম্পাসের ভেতরে বীর সাভারকর নামাঙ্কিত মার্গের
পথচিহ্নে কালো কালি লেপে দেওয়া হল। তার ঠিক উপরেই একটি প্যামফ্লেটে লেখা ‘মহম্মদ আলি জিন্না মার্গ’। মঙ্গলবার এই
ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায় ক্যাম্পাসে।রবিবার রাতেই পূর্বাঞ্চল এলাকায় এই পথচিহ্ন বসানো হয় এবং বীর
সাভারকরের নামে নামাঙ্কিত করা হয়। গতবছর জেএনইউতে ফী বৃদ্ধির প্রতিবাদ চলাকালীন ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের।
একটি মূর্তিও ভাঙা হয়েছিল এবং আপত্তিকর মন্তব্য লেখা হয়েছিল মূর্তির চারিদিকে। জেএনইউয়ের শিক্ষক সংগঠন থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। অন্যদিকে ছাত্রসংসদের নেত্রী ঐশী ঘোষ সোমবার রাতে ওই একই পথচিহ্নের ছবি টুইটারে দেন, যেখানে সাদা স্প্রে পেইন্ট এর মাধ্যমে ‘বি.আর আম্বেদকর’ লেখা। টুইটে ঐশী আরও লেখেন, ব্রিটিশদের পদলেহনকারী কারোর নাম ছাত্রছাত্রীরা গ্রহণ করবেন না, যিনি সংবিধান লিখেছিলেন তাঁকেই শ্রদ্ধা জানানো উচিত।

কিন্তু একরাতের মধ্যেই সেই পথচিহ্ন এর নাম আম্বেদকর থেকে সাভারকরের নাম হয়ে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছিল
এবিভিপি। কিন্তু সাভারকরের নাম মুছে মহম্মদ আলি জিন্নার নাম লেখায় স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে প্রবল বিতর্কের সৃষ্টি
হয়েছে।

আরও অন্যান্য খবর