কিন্তু এই ঘটনায় খটকা লাগে। মৃতের পরিবার অভিযোগ করে, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাই ওই জঙ্গলে প্রথমে কিশোরীর দেহ ঝুলতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই কিশোরীর দেহ একটি গাছের ডালের সঙ্গে ঝুলছিল। সেই সময় তার ডান চোখ খুবলে বেরিয়ে এসেছিল। তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রদীপকুমার সিং ধানুক (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের মোবাইল ফোন ঘেঁটে প্রদীপকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, সন্দেভাজন ওই যুবক বিবাহিত। এই ঘটনার সঙ্গে আরও অভিযুক্তরা জড়িয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ।
গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডে। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলার লালিমাটি জঙ্গলে। পুলিশ ওই জঙ্গল থেকে স্থানীয় এক বিজেপি নেতার ১৬ বছরের মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারাই ওই জঙ্গলে প্রথমে কিশোরীর দেহ ঝুলতে দেখেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই কিশোরীর দেহ একটি গাছের ডালের সঙ্গে ঝুলছিল। সেই সময় তার ডান চোখ খুবলে বেরিয়ে এসেছিল। তদন্তে নেমে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রদীপকুমার সিং ধানুক (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই কিশোরীকে খুন করার আগেই তাঁর ডান চোখ খুবলে নেয় আততায়ী। তার পর তাঁকে গাছের সঙ্গে ঝোলানো হয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনী রায় মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ জানিয়েছে, খুন করার আগে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে।
পুলিশের অনুমান, খুনের ঘটনাটিকে আত্মহত্যার রূপ দেওয়ার আততায়ী ওই কিশোরীকে খুন করে তাঁর দেহ গাছে ঝুলিয়ে দেয়। পালামু জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার বলেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে স্পষ্ট হবে যে, ওই কিশোরীকে আগে খুন করে তারপর ধর্ষণ করা হয়েছে কিনা।’ তিনি আরও বলেন, ‘ পুলিশ সমস্ত সম্ভাব্য দিক ক্ষতিয়ে দেখে তদন্ত করছে।’ প্রাথমিক তথ্য প্রমাণে স্পষ্ট হয়েছে যে, ওই কিশোরীর এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে ছিল। ওই কিশোরীর পরিবার এর তীব্র বিরোধিতা করেছিল। কিছু দিন আগে কিশোরীর পরিবার ও ওই যুবকের মধ্যে ঝগড়াও হয় বলে জানা গিয়েছে। আর এর পরেই ওই কিশোরী নিখোঁজ হয়ে যায়। আর প্রতিশোধ স্পৃহা থেকেই এই ঘটনা ঘটায় অভিযুক্ত।





