বুধবার সকালেই ঘটে গেল এক ভয়াবহ ট্র্যাজেডি। হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি সেতুর একাংশ। সেতুর উপর দিয়ে পার হওয়া একাধিক গাড়ি মুহূর্তের মধ্যে নদীর জলে তলিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজ দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে ব্রিজের ধারে ঝুলে রয়েছে একটি ট্যাঙ্কার—যেকোনও সময় সেটিও পড়ে যেতে পারে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার কয়েক মুহূর্ত আগেই সেতুর নিচ থেকে প্রচণ্ড ফাটার শব্দ আসে। তারপরেই বিকট আওয়াজে ধসে পড়ে সেতুর একাংশ। সে সময় ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল চারটি গাড়ি—দুটি ট্রাক, একটি SUV ও একটি পিকআপ ভ্যান। দুর্ঘটনার অভিঘাতে সমস্ত গাড়ি নদীতে পড়ে যায়।
জানা গিয়েছে, এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল ৮টা নাগাদ। ঘটনাস্থল ছিল একটি ব্যস্ত সেতু, যেখানে রোজ বহু যাত্রী ও যানবাহন চলাচল করে। প্রাথমিক উদ্ধারকার্য শেষে প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। আরও ৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে।
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাদোদরা জেলার পাদরা তালুকের গম্ভীরা-মুজপুর অঞ্চলের গম্ভীরা ব্রিজে। ব্রিজটির নিচ দিয়ে বয়ে চলেছে মহিসাগর নদী। স্থানীয়দের দাবি, সেতুটি বহুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল, তবুও কোনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
দুর্ঘটনার পরই বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। চলছে উদ্ধারকাজ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে SDRF ও NDRF মোতায়েন করা হয়েছে এবং ডুবুরির দল জলে তল্লাশি চালাচ্ছে। ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। ব্রিজ ভেঙে পড়ার পেছনে রক্ষণাবেক্ষণের অভাব, নির্মাণে ত্রুটি বা অতিরিক্ত ওজন—সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ মদ্যপ অবস্থায় চালাচ্ছিলেন স্কুটি, বাধা দিতেই পুলিশের ওপর চড়াও বধূ! সব দেখেও নীরব স্বামী
এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। আবারও একবার পরিকাঠামোগত অবহেলার ছবি স্পষ্ট হল এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!