আরও বড় বিপাকে মমতা! ২ লক্ষ কোটি টাকার কোনও হিসেবই দেয়নি মমতা সরকার, CAG রিপোর্ট সামনে এনে দাবী সুকান্তর

আর্থিক বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল। এবার সেই তোপেরই পাল্টা দিল বিজেপি নেতৃত্ব। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সামনে আনলেন CAG রিপোর্ট। তাতে দেখা গিয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার কোনও হিসেবই দেয়নি মমতার সরকার।  

কি ঘটেছে ঘটনাটি?

আসলে গতকাল, বুধবার সকালে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে বাংলার বকেয়া টাকা মেটানোর দাবী জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী জবাবে বলেন যাতে তিনি ক্যাগ রিপোর্ট দেখেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই ক্যাগ রিপোর্ট সামনে আনলেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার জানান, সেই ক্যাগ রিপোর্টে উল্লেখ রয়েছে যে প্রায় ২ লক্ষ কোটি টাকার কোনও হিসাব কেন্দ্রকে দেয়নি রাজ্য। সেই টাকা কোথায় গেল, তা নিয়ে এবার প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। সুকান্তর দাবী পার্সোনাল অ্যাকাউন্টে সেই টাকা নেওয়া হয়েছিল। ক্যাগ রিপোর্টে তেমনটাই উল্লেখ রয়েছে।

সুকান্তর কথায়, “এটা দুর্নীতির নতুন পন্থা। সাধারণের টাকা কোথায় খরচ করা হয়েছে, তা কারও জানা নেই”। প্রসঙ্গত, একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে বকেয়া টাকার দাবী নিয়ে ২ ফেব্রুয়ারি থেকে তিনি ধর্নায় বসতে চলেছেন, তেমন আবহে এবার ক্যাগ রিপোর্টে এমন তথ্য সামনে আসায় শাসক দলের অস্বস্তি যে বাড়বে, তা বলাই বাহুল্য।

এদিন সুকান্ত আরও বলেন, “রাজ্য সরকারকে যে কোনও প্রকল্পের কাজ শেষ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয়। তাতে বোঝা যায়, যে টাকা বরাদ্দ হয়েছিল, সেই টাকা সংশ্লিষ্ট প্রকল্পের কাজেই খরচ হয়েছে। কিন্তু ক্যাগ রিপোর্টে দেখা গিয়েছে, ১.৯৫ লক্ষ কোটি টাকার কোনও ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি”।

বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, শিক্ষক থেকে শুরু করে গ্রামোন্নয়ন সবক্ষেত্রে দুর্নীতি হয়েছে। বিজেপি নেতা গৌরব ভাটিয়া আবার আরও বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করেছেন তিনি। মনমোহন সিংয়ের আমলে যে টু জি স্ক্যামের অভিযোগ উঠেছিল, তার সঙ্গে বাংলার তুলনা টেনেছেন তিনি।   

আরও অন্যান্য খবর