ইয়েস ব্যাঙ্ক কাণ্ডে ওয়াধবন ভাইদের জিজ্ঞাসাবাদ সিবিআই-ইডির

করোনা জেরে চলছে দেশজোড়া লকডাউন। এরই মধ্যে সরকারের নির্দেশিকা অগ্রাহ্য করেই মহাবালেশ্বরের বাগানবাড়িতে চলে গিয়েছিলেন কপিল ও ধীরজ ওয়াধবন। সেই অপরাধে ডিএইচএফএলের দুই কর্ণধারকে আটক করল মহারাষ্ট্রের সাতারা জেলার পুলিশ। তাঁদের পাঁচটি বিলাসবহুল গাড়িকে আটক করার নির্দেশিকা জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি।

পাশাপাশি ইয়েস ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগের তদন্তে দুই ওয়াধবন ভাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। কপিল ও ধীরজকে লকডাউন চলা পর্যন্ত আটক করে রাখার জন্য সাতারা জেলার পুলিশকে বলা হয়েছে।

সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্কের কেলেঙ্কারি সামনে আসার পর থেকে বেপাত্তা ছিলেন ওই দুই ভাই। অবশেষে মহাবালেশ্বরে তাঁদের আটক করে সাতারা জেলার পুলিশ। মোট ২৩ জনকে আটক করা হয়েছে ওই বাগানবাড়ি থেকে।

আপাতত চোদ্দ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আটক সকলকে। তারপর করা হবে জিজ্ঞাসাবাদ।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment