অবশেষে ছিঁটেফোঁটা বৃষ্টিতে ক্ষণিকের স্বস্তি কলকাতা ও সংলগ্ন এলাকায়

সত্যি হল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। অবশেষে বৃষ্টি নামল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। মাটি সামান্য ভিজলেও মিলল স্বস্তি। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, রাজ্যবাসীকে তীব্র গরমের হাত থেকে স্বস্তি দিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়বৃষ্টি নামবে। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য এই সম্ভাবনার কথা শুনিয়েছিলেন আবহবিদরা।

পূর্বাভাস সত্যি করে সন্ধের আগে নামল বৃষ্টি। বৃষ্টি শুরু হয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে। সাথে ছিল কোথাও কোথাও ঝোড়ো হাওয়া। ক্ষণিকের বৃষ্টিও তাই সন্ধে নামার আগে আরামদায়ক হয়ে ওঠে।

কিন্তু দক্ষিণবঙ্গবাসী আরাম পেলেও পশ্চিমের জেলাগুলি আবার ছিঁটেফোঁটা বৃষ্টি থেকেও বঞ্চিত। সেখানে সন্ধের পরও উষ্ণ বাতাসে অস্বস্তি বজায় ছিল।

শুক্রবার আবহাওয়া দপ্তর জানিয়েছিল, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই উত্তর ভারতের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অপরদিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের রাজ্যগুলিকে কয়েকটা দিন তাপপ্রবাহ চলবে বলেও পূর্বাভাস জানায় মৌসম ভবন। বঙ্গে বিকেলের দিকে কালবৈশাখীর পূর্বাভাস ছিল। তবে আবহাওয়াবিদদের একাংশের মতে, বঙ্গে কালবৈশাখী না হলে তেমন স্বস্তি মিলবে না।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment