করোনা পরিস্থিতির জেরে অনাথ হওয়া শিশু-কিশোরদের জন্য ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা ঘোষণা করল মোদী সরকার

করোনা পরিস্থিতির জেরে মা-বাবা হারিয়ে অনাথ হয়েছে একাধিক শিশু-কিশোর। নানান মহল থেকে এই বিষয় নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার এই বিষয় নিয়ে বেশ নড়েচড়ে বসল কেন্দ্র।

কেন্দ্র সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে করোনা অতিমারির জেরে অনাথ হওয়া শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করানো হবে। পিএম কেয়ার্স ফান্ড থেকে এই প্রিমিয়ামের টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই গোটা বিষয়টি জানিয়েছেন টুইটারে।

এদিন অনুরাগ ঠাকুর টুইট করে লেখেন, অতিমারির জেরে একাধিক শিশু-কিশোর তাদের মা-বাবাকে হারিয়ে অনাথহ্যে পড়েছে। সেই ১৮ বছর পর্যন্ত শিশু-কিশোরদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এবার ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ভক্তদের জন্য সুখবর! শীঘ্রই খুলে দেওয়া হবে রাম মন্দিরের গর্ভগৃহের দরজা, দ্রুত গতিতে চলছে নির্মাণকাজ

বলে রাখি, ২০১৮ সালের এপ্রিল মাসে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর ২০২১ সালের ২৯শে মে শিশুদের জন্য পিএম কেয়ার্স ফান্ডের সূচনা করেন প্রধানমন্ত্রী।

২০২০ সালের ১১ই মার্চ থেকে যেসমস্ত শিশু-কিশোররা তাদের মা-বাবা দুজনকেই হারিয়েছে, বা লিগাল গার্জেন বা দত্তকগ্রহণকারী অভিভাবকদের হারিয়েছে, সেই সমস্ত শিশু-কিশোরদের এই বিশেষ প্রকল্পের আওতায় আনা হবে। করোনা কালে বিপন্ন শিশু-কিশোরদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে।

আরও অন্যান্য খবর