খোদ রক্ষকেরই দেহে এবার মিলল করোনা ভাইরাস। দিল্লির এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস পাওয়া যাওয়ার খবরে আলোড়ন পড়েছে রাজধানী শহরে। ওই চিকিৎসকের স্ত্রী ও সন্তানও আক্রান্ত। ঘটনা সামনে আসতেই এই চিকিৎসকের সংসর্গে এসেছেন এমন ৮০০ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। খোঁজ চলছে বাকিদেরও। এই মুহূর্তে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ৩৬-এ পৌঁছল।
একটি সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, এই চিকিৎসকের স্ত্রীর শরীরেই প্রথম বাসা বাঁধে করোনা ভাইরাস। দিন কয়েক আগে সৌদি থেকে আসা এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি। ক্রমে ওই মহিলার স্বামী ও সন্তান সংক্রমিত হন। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। ১২ মার্চ থেকে ১৮ মার্চের মধ্যে যারা ওই চিকিৎসকের ক্লিনিকে এসেছিলেন তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই চিকিৎসক মাজপুরের যে ক্লিনিকে বসতেন সেটি আম আদমি সরকারেরই স্বাস্থ্যকেন্দ্র। সাধারণ মানুষের নিখরচায় চিকিৎসার জন্যে ওই ক্লিনিক গড়ে তোলা হয়। স্বাভাবিকভাবেই সেখানে প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসতেন। ১২ই মার্চ থেকে ১৮ই মার্চ, কারা চিকিৎসা করাতে এসছিলেন, সেটা খোঁজ নিয়ে তাদেরও কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রায় ৮০০ জনকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে।
ভারতে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, যে হারে আক্রান্তের খোঁজ মিলছে, আক্রান্তের সংখ্যা ৭০০ র কোঠায় পৌঁছোতে সময় লাগবে না। কিছু মানুষের অজ্ঞানতা, অসচেতনতার জন্য এই রোগ আরও ছড়িয়ে পড়ছে। এইমুহুর্তে সচেতন না হলে ভারত ইতালিতে পরিণত হতে বেশি সময় নেবে না।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!