এবার ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীসের জন্য তাঁর এই ক্ষমাপ্রার্থনা? রবিবার সকালে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ২৪শে মার্চ গোটা দেশে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশ কার্যত অচল। দোকান পাট, কল কারখানা সবকিছু বন্ধ। এই অবস্থায় জনগণ যে অসুবিধা ভোগ করছেন তার জন্য তিনি একান্ত ক্ষমাপ্রার্থী বলে জানালেন নরেন্দ্র মোদী।
তিনি এই সেশনে কেন এইসম ঘরে থাকতে হবে তা বিশদে জানিয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার উপরেই মূলত জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস প্রতিরোধের লড়াইতে ঘরে থাকা ও সামাজিক দূরত্ব বজায় রাখাই একমাত্র উপায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী, ভারতের মত একটি বড় দেশে এছাড়া আর কোনো উপায় নেই বলেও মতামত ব্যক্ত করেন তিনি।
যে দেশের জনসংখ্যা ১৩০ কোটি, সেখানে এই লকডাউন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানান প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, যেসকল দেশ এই লকডাউন করেনি তারা অনেক বড় ফল ভুগেছে, সেটা ভারতে তিনি কোনোভাবেই হতে দিতে পারেন না। এরপরেই তিনি দেশবাসীর অসুবিধার জন্য ক্ষমাপ্রার্থনা করেন।





