লকডাউন উঠলেই মেট্রোয় বলবৎ হবে নয়া বন্দোবস্ত! সামাজিক দূরত্ব নিয়ে নতুন নির্দেশিকা আনার পথে কেন্দ্র

৩রা মে’র পর লকডাউন উঠে যাবে না লকডাউনের মেয়াদ আরও কিছুদিন বাড়বে সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে। কিন্তু লকডাউন উঠে গেলেও সমস্যা পিছু ছাড়বে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। লকডাউন উঠে গেলে দেশে কি পরিস্থিতি তৈরি হবে তাই নিয়ে যথেষ্ট চিন্তিত দেশবাসীও। এমন অবস্থায় মেট্রো চলাচল নিয়ে বড় সড় চিন্তা-ভাবনার পথে কেন্দ্র।

কেন্দ্রের তরফে করোনা পরিস্থিতিতে মেট্রোর যাতায়াতে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হয়েছে। যা কলকাতা সহ দেশের যে সব কয়টি জায়গায় যেখানে মেট্রো রেলের চলাচল রয়েছে সেখানে লাগু হবে। আর এর জন্য কনট্যাক্ট লেস টিকিটিং এর ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র। যাতে মেট্রোর লম্বা লাইন এড়ানো যায়।

কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী , দু’জন যাত্রীর মাঝে দূরত্ব বজায় রাখা, মেট্রো স্টেশনে স্ক্রিনিং এর বন্দো বস্ত করা, সহ একাধিক ক্ষেত্রে সিদ্ধান্ত আসতে চলেছে খুব তাড়াতাড়ি। যা লকডাউন উঠে গেলে দেশের মেট্রো রেল পরিষেবায় চালু করা হবে।

আন্দাজ করা হচ্ছে, যাত্রীদের জন্য বাধ্যতামূলক হতে পারে স্টেশনে নির্দিষ্ট সময়ের আগে এসে স্ক্রিনিং করানো, এছাড়াও মাস্ক মেট্রোয় প্রবেশের আগে বাধ্যতামূলক করার কথা ভাবছে সরকার। এছাড়াও আরোগ্য সেতু অ্যাপ মোবাইলে রাখার ওপর জোর দিতে পারে সরকার। কারণ আগামীতে এই অ্যাপের মধ‍্য দিয়েই মেট্রোয় প্রবেশ নির্ভর করতে পারে।

RELATED Articles

Leave a Comment