করোনার B.1.617 ভ্যারিয়েন্টকে “ভারতীয়” বলা হচ্ছে বিভিন্ন জায়গায়। আর সেখানেই তীব্র আপত্তি কেন্দ্রের। আর এবার তার বিরুদ্ধে কড়া অবস্থান নিল মোদী সরকার। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এমন পোস্ট সরিয়ে দিতে বলা হয়েছে যাতে যেখানে B.1.617 ভ্যারিয়েন্টকে “ভারতীয়” বলা উল্লেখ করা হয়েছে।
শুক্রবার তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, করোনা ভাইরাসের B.1.617 স্ট্রেনকে “ভারতীয় ভ্যারিয়েন্ট” বলা এক প্রকার ভিত্তিহীন। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এই স্ট্রেনকে ভারতীয় বলে ব্যাখ্যা করেনি। এই ঘটনার ফলে বিশ্বজুড়ে ভুল বার্তা পৌঁছচ্ছে। আর তাই রুখতেই এই পদক্ষেপ।
তবে, গত ১১ই মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ২০২০ সালে করোনা ভাইরাসের B.1.617 ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা গিয়েছিল ভারতে। গোটা বিশ্বের কাছে এই ভ্যারিয়েন্ট বেশ উদ্বেগের বিষয়।
আর এই পরিস্থিতিতেই সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বলা হয়েছে, করোনা ভাইরাসের “ভারতীয় ভ্যারিয়েন্ট” বলে যেসব কনটেন্ট ছড়িয়ে পড়ছে তা এখনই আপনার প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে বহুল ব্যবহৃত গুগল, ফেসবুক ও টুইটারের ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম বিশাল বাজার হল ভারত। সরকারের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভারতে ৫৩ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আছেন। ৪৪.৮ কোটি লোক ইউটিউব ব্যবহার করেন। ফেসবুক ব্যবহারকারী রয়েছেন ৪১ কোটি এবং ২১ কোটি লোক ব্যবহার করেন ইনস্টাগ্রাম ও ১.৭৫ কোটি লোকের রয়েছে টুইটার অ্যাকাউন্ট। আর তাই ভুল তথ্য ছড়িয়ে পড়তে বেশি সময় লাগার কথা নয়। আর সেই কারণেই এই পদক্ষেপ।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার