বিজেপি সমর্থকদের শাস্তি দিতে আইন নিজের হাতে তুললেন তৃণমূল নেতা! কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল

তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে বিজেপি সমর্থকরা। আর সেই অপরাধে পুলিশ না ডেকে নিজের হাতে শাস্তি দিলেন বর্ধমানের এক তৃণমূল নেতা। ভিডিও ভাইরাল হতেই তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে জেলার রাজনীতিতে।

অভিযুক্ত তৃণমূল নেতা দাবি করে জানিয়েছেন, তাঁর তরফে সাজা দেওয়া ওই দুই অভিযুক্ত নাকি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের সঙ্গে যুক্ত। আর তাই তাঁদের সামান্য শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মানুষ বাঁচুক আগে! করোনা রোগীদের জন্য আমিষ রান্না করে ১০৪ বছরের ধর্মীয় অনুশাসন ভাঙল ভারত সেবাশ্রম সঙ্ঘ

উল্লেখ্য ঘটনাটি ঘটেছে, বর্ধমানের গুডসশেড রোডে কদিন আগে। সেখানে ২ বিজেপি সমর্থককে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডলের বিরুদ্ধে।

দুই বিজেপি সমর্থককে কান ধরে উঠবস করানোর ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় বিতর্ক উস্কে উঠেছে। ভাইরাল ভিডিওতে অভিযুক্ত তৃণমূল নেতা অশোক মণ্ডলকে ওই যে বিজেপি সমর্থকের উদ্দেশ্যে রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা গেছে, মন দিয়ে তৃণমূল দলটা করতে হবে। এরপর ওই দুই যুবক কাকুতিমিনতি করায় তাঁদের কয়েকবার উঠবোস করানোর পর ছেড়ে দেওয়া হয়। এই সবটাই হয়েছে প্রকাশ্যে। বেশ কয়েকজনের উপস্থিতিতে।

আরও পড়ুন-কেঁদে তৃণমূল ছেড়ে ছিলেন, ‘আপনাকে ছাড়া বাঁচবো না’ বলে এবার ভগ্ন হৃদয় নিয়ে ফের মমতার দুয়ারে সোনালী গুহ!

এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। জেলা বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দনের পাল্টা অভিযোগ, উনি যা করেছেন, তা অপমানজনক। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক।

বর্ধমানের বিজেপির আহ্বায়ক কল্লোল নন্দনের দাবি, ”এই ২ জন সক্রিয় বিজেপি কর্মী না হলেও, আমাদের সমর্থক। যেভাবে ওঁদের প্রকাশ্যে কান ধরে উঠবোস করিয়ে তৃণমূল করার জন্য চাপ দেওয়া হয়েছে, তা অপমানজনক। এর যথাযথ তদন্ত হওয়া উচিত। প্রশাসনকে বলব,ব্যবস্থা নিন।” 

 

RELATED Articles