আম্বালায় যেখানে রাফাল যুদ্ধবিমান গুলি রাখা রয়েছে সেই এয়ারবেস উড়িয়ে দেওয়ার হুমকি চিঠি নিয়ে এবার পড়ল শোরগোল! একটি সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে শুক্রবার এই হুমকি চিঠি আসে। স্থানীয় থানায় এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ আধিকারিকদের মধ্যে এই হুমকি চিঠি বলে মনে করা হচ্ছে তবে নিরাপত্তায় কোনরকম ফাঁকফোকর রাখা হবে না। ইতিমধ্যেই এই বিমান ঘাঁটির নিরাপত্তা অনেকাংশেই বাড়িয়ে দেওয়া হয়েছে।
আম্বালা ভারতীয় বায়ুসেনার এই বিমান ঘাঁটি রয়েছে চারটি গ্রাম ধুলকোট, বলদেব নগর, গার্নালা ও পঞ্জোখারা। এক পাশ দিয়ে চলে গিয়েছে এক নং জাতীয় সড়ক। নিরাপত্তার চাদরে রীতিমতো মুড়ে দেওয়া হয়েছে এই এয়ারবেসকে।
গত ২৯শে জুলাই ভারতে এসেছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। স্বাভাবিকভাবেই এই যুদ্ধবিমান ভারতে আসার পরেই ভারতের শত্রু দেশগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তাই এই হুমকি চিঠিকে প্রাথমিকভাবে ভুয়ো মনে করা হলেও একে একেবারে গুরুত্বহীন মনে করতে নারাজ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
ফ্রান্সে তৈরি এই রাফাল যুদ্ধবিমান একটানা ৩৭০০ কিমি উড়তে পারে। প্রয়োজন পড়লে মাঝ আকাশে জ্বালানি ভরে উড়তেও সক্ষম। এছাড়াও শত্রুপক্ষকে ভয়ে দৌড়াতে আধুনিক সুযোগ সুবিধাও রয়েছে এই যুদ্ধবিমানে। তাই ভারতের বায়ুসেনা যথেষ্ট সতর্ক হয়েই রক্ষা করছে এই রাফাল যুদ্ধবিমান গুলিকে।





