অস্বস্তিতে প্রশান্ত কিশোর, প্রতারণার মামলা দায়ের পুলিশের!

বৃহস্পতিবার বিহার পুলিশের তরফে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে প্রতারণার একটি অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এরপরই ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় বিশ্বাসঘাতকতা ও প্রতারণার মামলা দায়ের করা হয় রাজ্যের শাসকদলের প্রাক্তন সহ-সভাপতির বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসতেই জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর , গত ২০ ফেব্রুয়ারি ‘বাত বিহার কি’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রকল্পের প্রচার শুরু করেন প্রশান্ত কিশোর। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল, বিহারের যুব সম্প্রদায়ের মধ্যে থেকে রাজ্যের ভাল করতে আগ্রহীদের বেছে নেওয়া হবে। তাঁরা প্রশান্ত কিশোরের সঙ্গে একজোট হয়ে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে বিহারকে আরও উন্নত বানানোর চেষ্টা করবেন। ভারতের প্রথম ১০টি উন্নত রাজ্যের তালিকার মধ্যে বিহারের নাম তুলে আনবেন। এই উপলক্ষে baatbiharki.in নামে একটি ওয়েবসাইট চালু করা হয়।

সাশওয়াত গৌতম নামে এক ব্যক্তির অভিযোগ যে, এই প্রকল্পের জন্যে তৈরি করা ওয়েব সাইট-এ প্রশান্ত কিশোর সম্পূর্ণ অবৈধভাবে তাঁর কনটেন্ট ব্যবহার করছেন। ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেছেন ওই ব্যাক্তি। সেই অভিযোগের ভিত্তিতে পিকে-র বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে পুলিশ।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment