এর আগে একাধিক সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কবিতার মাধ্যমে সরব হয়েছে মুখ্যমন্ত্রীর কলম। দিল্লি হিংসার প্রেক্ষিতেও তার অন্যথা হল না।দিল্লির সংঘর্ষে নিয়ে কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদে সবর হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরক নামে বাংলায় লেখা একটি কবিতা নিজের ফেসবুকে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কোথায় আছি? কোথায় চলেছি? স্বর্গ পেরিয়ে নরকে! চলে গেল কত কত প্রাণ, ফিরবে না আর কোনওদিন। দিল্লি হিংসায় নিজের বেদনা প্রকাশ করলেন এমনই একটি কবিতা লিখে।






