কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক দক্ষিনী সুপারস্টার রজনীকান্ত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দু-দিনের ভারত সফরের মধ্যেই উত্তাল হয়ে ওঠে রাজধানী। সিএএ-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয় উত্তর-পূর্ব দিল্লি। অশান্তির জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন। তবুও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রের মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।

একদা বিজেপি-ঘনিষ্ঠ রজনীকান্ত কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ‘দিল্লির হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মোদি সরকার। পরিস্থিতি ক্রমে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে। এর জন্য কেন্দ্রকে জবাবদিহি করতেই হবে। মোদি সরকার যদি পরিস্থিতি সামলাতে না পারে তো ইস্তফা গিয়ে চলে যাক।’ ট্রাম্পের সফরকালে যখন চারিদিকে আঁটোসাঁটো নিরাপত্তার প্রয়োজন সেখানে এমন ঘটনা কী করে ঘটতে পারে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেন, ‘রাজধানীর এহেন পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ কেন্দ্র। একইসঙ্গে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রকও। গোয়েন্দাদের ব্যর্থতা মানে তা কেন্দ্রেরই ব্যর্থতা।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment