‘ওই শিক্ষককে গ্রেফতার করুন’, শিক্ষকের মারধরের জেরে অতিষ্ঠ হয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের ছোট্ট খুদের

ছোট্ট খুদে থানায়। দরজা খুলে ঢুকেই তার দাবী, ‘ওই শিক্ষককে গ্রেফতার করুন’। খুদের মুখে এমন কথা শুনে হতভম্ব হয়ে যায় পুলিশকর্মীরা। খুদেকে জিজ্ঞাসা করা হয়, সে কেন থানায় এসেছে? কার সঙ্গেই বা এসেছে সে থানায় এসেছে? খুদে জানায় যে সে একাই থানায় এসেছে আর থানায় যাওয়ার কারণ হিসেবে সে যা বলে, তা শুনে রীতিমতো চোখে জল চলে আসে পুলিশকর্মীদেরও।

তেলঙ্গানার মাহাবুবাবাদ থানায় হাজির হয় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক খুদে। থানায় ঢুকে সে জানায় যে সে অভিযোগ দায়ের করতে চায়। স্কুলে তাকে শিক্ষক মারধর করে। তাই এই শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে দাবী জানায় সে। শিশুর মনের কষ্ট দেখে তখন পুলিশ অফিসারদের চোখেও জল চলে আসে। সবাই তখন চুপচাপ হয়ে গিয়েছে। থানায় তখন নীরবতা।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, তেলেঙ্গানার একটি বেসরকারি স্কুলে দ্বিতীয় শ্রেনিতে পড়ে ওই খুদে। নাম অনিল নায়েক। শিক্ষক তাকে খুব মারধর করায়, কষ্ট অএয়ে থানায় এসেছে সে। শিক্ষককে গ্রেফতারের দাবী জানিয়েছে ছোট্ট খুদে।

খুদেকে ওই থানার মহিলা পুলিশ পরিদর্শক রমাদেবী জিজ্ঞেস করেন যে তার কী হয়েছে? অনিল জানায় যে ওই শিক্ষক তাকে মারধর করে ওই শিক্ষক নাকি শুধু তাকেই মারে। তাই ওই শিক্ষককে গ্রেফতার করতে বলছে সে।

অনিলের মুখে এমন অভিযোগ শুনে পুলিশ তাকে তার স্কুলে নিয়ে যায়। সেখানে পুলিশ ওই খুদের মনের কষ্টের কথা জানায়। কতটা কষ্ট পেলে তবে এক খুদে থানায় গিয়ে এমন কথা বলতে পারে, তাও স্কুলকে বোঝায় পুলিশ।

এরপর মহিলা ইনস্পেক্টর ওই শিশুকে আদর করে জানায় সে তাকে আর কেউ মারবে না। কিন্তু শিশুটি তখনও শিক্ষকের গ্রেফতার চায়। পুলিশ তখন শিশুটিকে বোঝায় যে শিক্ষককে বকে দেওয়া হয়েছে, কেউ আর তাকে মারবে না। সেই সময় শিক্ষক, ছাত্র ও পুলিশের চোখেও জল চলে আসে।

আরও অন্যান্য খবর