ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। দেশজুড়ে চলছে লকডাউন। চীন থেকে ছড়িয়ে পড়া এই মারণ ভাইরাস আঘাত হেনেছে বিশ্বের সকল দেশেই। শনিবার যোগগুরু রামদেব হিন্দিতে টুইট করে চীনকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি এই ভাইরাস গোটা বিশ্বে ছড়ানোর জন্য চীনকে দুষেছেন। সারা বিশ্ব যেন চীনকে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে বয়কট করে। ভারতও যেন চীনের বিরুদ্ধে কূটনৈতিক ভাবে পদক্ষেপ নেয়।
তিনি টুইটে লিখেছেন, ” চীন ভীষণ অমানবিক কাজ করেছে ও গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এইজন্য আন্তর্জাতিক ক্ষেত্রে রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে চীনকে বয়কট করা উচিত। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত ও যেন কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে চীনের বিরুদ্ধে।
চীনের উহান শহর থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে এবং এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় দশ লক্ষ মানুষ। আমেরিকা থেকে শুরু করে বিশ্বের সকল দেশ চীনকেই দোষারোপ করছে এই ভয়ঙ্কর বিপর্যয়ের জন্য। আমেরিকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় ৩ লক্ষ।
ভারতে রবিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩০৭২, সেরে উঠেছেন ২১৩ জন। মারা গিয়েছেন ৭৫ জন।





