ভারতের হারে উল্লাস যোগীরাজ্যের কলেজে, তোলা হল ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, কড়া পদক্ষেপ কলেজের, সাসপেন্ড ৩ ছাত্র

গত রবিবার টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। প্রথমে ব্যাটিং পেয়ে ৭ উইকেটে ১৫১ রান তোলে ভারত। এরপর পাকিস্তান বিনা উইকেটে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই এই রান তুলে নিয়ে ভারতকে হারায়।

ভারতের এই হারের পরই পাকিস্তান তো বটেই, ভারতেরও নানান জায়গায় পাকিস্তানের এই জয়কে উদযাপন করা হচ্ছে। নানান জায়গা থেকে এমন খবর এসেছে যা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন অনেকেই। এবার এমনই এক খবর এল উত্তরপ্রদেশের আগ্রা থেকে।

টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছে পাকিস্তান। আর  এরপরই রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ক্যাম্পাসে পাঠরত ছাত্ররা নিজেদের খুশি প্রদর্শন করা শুরু করে। সূত্রের খবর অনুযায়ী, এই ছাত্ররা হোয়াটসঅ্যাপে পাকিস্তানের জয়ের বিষয়ে আনন্দ প্রকাশ করে। এমনকি এও অভিযোগ উঠে যে পাকিস্তানপন্থী স্লোগান তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পোস্ট করে তাঁরা।

এরপরই এই রাজা বলওয়ান্ত সিং ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল কলেজের তিন ছাত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেই কলেজ কর্তৃপক্ষ। এই তিনজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে সিটি আগ্রা বিকাশ কুমার জানিয়েছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের পর হোয়াটসঅ্যাপে দেশ বিরোধী কিছু মেসেজ লিখেছিল ছাত্ররা। সেই ঘটনার ভিত্তিতেই মামলা দায়ের করা হয়। এবিষয়ে প্রমাণও রয়েছে”। সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় বিজেপির যুব শাখার সদস্যরা এই ছাত্রদের বিরুদ্ধে জগদীশপুরা থানায় অভিযোগ দায়ের করে।

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপের ওপেনিং ম্যাচে ভারতকে হারানোর আনন্দে পাকিস্তানের জয় উদযাপন করা হয় শ্রীনগরের এসকেআইএমএস মেডিক্যাল কলেজ এবং জিএমসি সরকারি মেডিকেল কলেজেও। এই দুই কলেজের ছাত্রদের বিরুদ্ধে ইউএপিএ এবং আইপিসি ধারায় মামলা দায়ের করে শ্রীনগর পুলিশ।

RELATED Articles