বেশিরভাগ মানুষ ক’ন্ডো’ম ব্যবহার করতে শুরু করেছে এমন প্রমাণ মিলেছে সমীক্ষায়। দেশে ক’ন্ডো’ম বিক্রির হার বেড়েছে, বলছে রিপোর্ট। IQVIA কনজিউমার হেলথ রিটেইল অডিটের সাম্প্রতিক তথ্য অনুসারে জানা গেছে, দেশে ক’ন্ডো’মে’র বাজারের আকার গত বছর ১৭৫৫ কোটি টাকা পৌঁছেছে। যা ২০২২ সালের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এই পরিসংখ্যান বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালে ক’ন্ডো’মে’র বিক্রি ২০২১ সালের তুলনায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
কন্ডোম প্রস্তুতকারক সংস্থা জানাচ্ছে, “ক’ন্ডো’ম নিয়ে মানুষের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। এখন এটি কেবল সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, লোকেরা তাঁদের এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এখন এগুলো ব্যবহার করছে।”
ম্যানকাইন্ডের এমডি এবং ভাইস চেয়ারম্যান, রাজীব জুনেজা এ প্রসঙ্গে জানান, “ক’ন্ডো’ম সবসময় সিকিউরিটির দৃষ্টিকোণ থেকে বিক্রি করা হত। আগে তরুণ প্রজন্ম মনে করত, এটি সঠিক সময়ের জন্য একটি বাধা স্বরূপ। কিন্তু বর্তমানে নানা নতুন ধরনের প্রোডাক্ট যুবকদেরও এ বিষয়ে আকৃষ্ট করছে। এছাড়াও কন্ডোমের ক্ষেত্রে মহিলারা নিজেদের পছন্দ-অপছন্দ সম্পর্কে মতদান করছেন। আগে এই সিদ্ধান্ত শুধু পুরুষরাই নিতেন। উল্লেখ্য, বিষয় হল দেশে মোট কন্ডোমের বাজারের মধ্যে ম্যানফোর্সের শেয়ার রয়েছে ৩০ শতাংশেরও বেশি।”
কন্ডোমের বাজারে কত ভাগ কার দখলে?
ভারতীয় বাজারে রেকিটের ডিউরেক্সের ১৪.৯ শতাংশ শেয়ার রয়েছে। টিটিকে হেলথকেয়ারের ব্র্যান্ড স্কোর ৮.৫ শতাংশ বাজার দখল রয়েছে। আবার গোদরেজ কনজিউমার প্রোডাক্টের কামসূত্রের শেয়ার রয়েছে ৮ শতাংশ। সম্প্রতি, এই কোম্পানিগুলো বাজার ধরতে অনেক ধরনের ক’ন্ডো’ম বাজারে নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে আল্ট্রাথিন ডিজাইন, ভেগান, কেমিক্যাল হীন ক’ন্ডো’ম। প্রধানত গর্ভনিরোধক এবং যৌনবাহিত রোগের সংক্রমণ এড়াতে ব্যবহৃত হয়। দেশের বিপুল অংশে যৌনতা সম্পর্কিত কথা লুকিয়ে যাওয়া হয়, তাই দোকানে গিয়ে কন্ডোম কেনা সহজ হয় না।
টিটিকে হেলথকেয়ারের মার্কেটিং এর সহকারী ভাইস প্রেসিডেন্ট বিশাল ব্যাস বলেন, “এখন এ নিয়ে মানুষের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। অনলাইন কেনাকাটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গত কয়েক বছরে এই বিষয়ে খোলামেলা আলোচনা বৃদ্ধি পেয়েছে। আবার করোনার সময় থেকে অনলাইন কেনার ঝোঁক বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষকে একটি বিকল্প অপশনও দেওয়া গিয়েছে।”





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!