ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর প্রায়শই দল নির্বাচনের বিষয়ে নিজের মতামত দেন। গত বছর বিশ্বকাপের সময় রবীন্দ্র জাদেজা সম্পর্কে তাঁর বক্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে মাঝে মাঝে পারফর্ম করা খেলোয়াড়দের তিনি পছন্দ করেন না। এর পরে রবীন্দ্র জাদেজা মঞ্জরেকরের টুইটকে রিট্যুইট করেন। এই সমস্ত বিতর্কের কারণে তাকে আইপিএল দলের ধারাভাষ্যকার প্যানেল থেকেও সরিয়ে দেওয়া হয়েছিল।
সম্প্রতি কেএল রাহুলের অস্ট্রেলিয়া সফরের জন্য লিমিটেড ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচনের জন্যও তিনি নির্বাচন কমিটির সমালোচনা করেছিলেন। নির্বাচন কমিটির অংশ না হয়েও তিনি আবারও ভারতীয় দলে রবীন্দ্র জাদেজার নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। আসলে, একজন ট্যুইটার ব্যবহারকারী টুইট করেছেন যে, “রবীন্দ্র জাদেজা ভারতের টি- ২০ দলের জন্য ফিট নন এবং তার জায়গায় অক্ষর প্যাটেল একটি ভাল বিকল্প হিসাবে হতে পারেন।”
সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন যে, “আমি আপনার সাথে একমত।” বলা বাহুল্য, আইপিএলে জাদেজা বর্তমানে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন, আর অক্ষর প্যাটেল দিল্লি ক্যাপিটাল দলে রয়েছেন। আইপিএলে দু’জনেই প্রায় একই রকম পারফর্ম করেছিলেন। এই সময়ে উভয়কেই দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে দেখা গেছে।
সীমিত ওভারের ক্রিকেটে খারাপ পারফরম্যান্সের কারণে রবীন্দ্র জাদেজাকে ২০১৭ সালে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। জাদেজা এরপরে ২০১৯-২০ সালে সীমিত ওভারের ক্রিকেটে ফিরে আসেন এবং নিউজিল্যান্ড সফরে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।





