Covid19 Crisis: মাঝরাতে ভূমিষ্ঠ যমজ সন্তান, নাম রাখা হল ‘করোনা’ এবং ‘কোভিড’

‘করোনা’, ‘কোভিড’-এই দুটো শব্দ এখন বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে। হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে এই করেনাভাইরাস। কিন্তু ছত্তিশগড়ের রায়পুরের এক দম্পতি সদ্যভূমিষ্ঠ যমজ সন্তানের নাম রাখলেন ‘করোনা’, ‘কোভিড’!

দেশজোড়া স্বাভাবিক জনজীবন যখন লকডাউনে কার্যত স্তব্ধ, তার মধ্যেই ভূমিষ্ঠ হয়েছে এক পুত্র ও একটি কন্যাসন্তান। তাই দুনিয়াব্যাপী আতঙ্ক ছড়ানো শব্দদ্বয়কেই সন্তানদের নামকরণের সময় বেছেছেন তাঁরা!

রায়পুরের সরকারি হাসপাতালে ২৬-২৭ মার্চের মধ্যের মাঝরাতে সফল ভাবে জন্ম নিয়েছে দুটি বাচ্চা। দম্পতির বক্তব্য, এমন নাম হওয়ায় সারা জীবন ওদের মনে থাকবে, লকডাউনের মধ্যে কী কঠিন পরিস্থিতি জয় করে পৃথিবীতে ওরা এসেছিল।

যমজ সন্তানের জন্ম দেওয়া মা ২৭ বছরের প্রীতি ভার্মা এক সংবাদ সংস্থাকে বলেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদে এক ছেলে ও এক মেয়ে হয়েছে। এখনকার মতো ছেলের নাম রেখেছি কোভিড, মেয়ের করোনা। অনেক বাধা-বিপত্তির মধ্যে ঠিকঠাক সন্তানপ্রসব হয়। তাই স্বামী আর আমি দিনটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘সত্যিই ভাইরাসটা খুব খারাপ, প্রাণঘাতী। তবে এর ফলে লোকে পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সচেতন হচ্ছে। ভাল অভ্যাস শিখছে। তাই ওই শব্দদুটো মাথায় এল। হাসপাতালের কর্মীরাও ওদের করোনা, কোভিড বলে ডাকতে শুরু করলে ঠিক করলাম, এই নামই থাকবে।’ যদিও ভবিষ্যতে মনে হলে নাম বদলাতে পারেন, জানিয়ে রেখেছেন ওঁরা।

প্রীতি জানিয়েছেন, ২৬ মার্চ রাতে আচমকা তাঁর প্রসববেদনা উঠলে তাঁর স্বামী কোনওক্রমে একটা অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করেন। রাস্তায় যানবাহন না থাকায় পুলিশ বারবার অ্যাম্বুলেন্স থামায়। তবে তাঁর অবস্থা দেখে ছেড়েও দেয়। বি আর আম্বেডকর মেমোরিয়াল হাসপাতালে পৌঁছনোর পর মাঝরাতে সিজারিয়ান অপারেশন করে যমজ সন্তানের জন্মহয়। ডাক্তার, চিকিৎসাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment