বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৯৭ হাজার (অফিশিয়াল হিসাব)। মারা গিয়েছেন ২৭ হাজারের বেশি। আমেরিকার আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। চীনে নতুন করে রোজ সংক্রমণ হচ্ছে। ভারতও পিছিয়ে নেই। ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউন শুরু হয়েছে বটে, কিন্তু, দেশে করোনায় আক্রান্তের সংখ্যাটা ক্রমেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। দেশে এখনও পর্যন্ত মোট ৯০২ জন সংক্রমিত হয়েছেন। তবে ভাবনার বিষয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৯ জন।
নতুন সংক্রমিতদের মধ্যে শুধুমাত্র শুক্রবারেই আক্রান্ত হয়েছেন ১৪০ জন, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৯ জন। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২০ জনের। তবে সুস্থও হয়ে উঠেছেন ৮৩ জন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৬২ জন সংক্রমিত হয়েছেন। তার পরেই রয়েছে কেরল। সেখানে করোনায় আক্রান্ত ১৭৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের মধ্যে ৮২৬ জন ভারতীয়।
আজ রাত ১১টায় ভারত তৃতীয় পর্যায়ে পৌঁছে যাবে। তাই আগামী ২০ ঘন্টা অত্যন্ত সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নাহলে ১৫ই এপ্রিলের মধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।





