একদিনে চার লক্ষ করোনা স্যাম্পল টেস্ট, রেকর্ড গড়ল ভারত

গোটা বিশ্ব ধীরে ধীরে গ্রাস করছে করোনাভাইরাস। যদিও ইতিমধ্যেই সুস্থতার হার প্রতিটা দেশেই বাড়ছে তবুও বিপদ এখনো কাটেনি কারণ এখনো পর্যন্ত এই ভয়াবহ রোগের কোন সঠিক প্রতিষেধক আবিষ্কার হয়নি। এর মধ্যেই ভারতে বিগত কয়েকদিন ধরে রোজ ৫০ হাজারের বেশি করো না সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। আর এর কারণ হিসেবে সূত্র মারফত জানা গিয়েছে যে ভারতে প্রতিদিন রেকর্ড হারে টেস্টিং হচ্ছে।

২৫ জুলাই ভারতে মোট ৪,৪২,২৬৩ স্যাম্পেল টেস্ট করা হয়েছে৷ যা এখনও অবধি ভারতে রেকর্ড৷ আর এর ফলেই ভারত টেস্টিংয়ের নিরিখে চতুর্থ স্থানে উঠে এলো গোটা বিশ্বে। যত বেশি পরীক্ষার হার বাড়ানো হচ্ছে ততো বেশি করে সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি করোনা সংক্রমণের টেস্ট যত বাড়ানো হবে, ততই ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসবে৷ কারণ টেস্টে ধরা পড়বে নতুন করোনা রোগী৷ এইভাবে যত সংক্রমনের সংখ্যা বাড়বে তত সংক্রমণের উঁচু দিকে যাওয়ার কার্ভ নীচে নামবে।

পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে যে, এখনও পর্যন্ত ভারতে ১,৬২,৯১,৩৩১ জনের করোনা পরীক্ষা হয়েছে৷ গত সপ্তাহে সারা ভারতে রোজ অন্তত সাড়ে তিন লক্ষ করে টেস্ট রোজ হয়েছে৷ তবে যদি ভারতের জনসংখ্যার নিরিখে বিচার করা হয় তাহলে এই সংখ্যা অনেকটাই কম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ৷ এখন ভারতের প্রতি ১০ লক্ষ লোকে ১,১১,৭৮.৮৩ টেস্ট হচ্ছে৷ পজিটিভ হওয়ার হার ১০ শতাংশের নীচে৷ এরপর এই টেস্টের সংখ্যা আরও বাড়াতে হবে৷ এবার যদি পৃথিবীর পরিসংখ্যানের দিকে নজর রাখা যায় তাহলে এখনো পর্যন্ত চীনে সবচেয়ে বেশি টেস্টিং হয়েছে।

সেখানে ৯ কোটির বেশি স্যাম্পেল টেস্ট করা হয়েছে৷ এরপর রয়েছে আমেরিকা৷ এখনো পর্যন্ত মার্কিন মুলুকে ৫ কোটি স্যাম্পেল টেস্ট হয়েছে৷ তৃতীয় স্থান দখল করেছে রাশিয়া। রাশিয়াতে এখনো পর্যন্ত ২ কোটি ৬০ লক্ষ টেস্ট হয়েছে৷ এই তালিকার চার নম্বরে রয়েছে ভারত। সেখানে ১ কোটি ৬২ লক্ষ টেস্ট হয়েছে৷

বিগত ২৪ ঘন্টায় ভারতে সংক্রামিত হয়েছেন প্রায় ৪৯০০০ জন। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে শনিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮,৬৬১ জন৷ এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭০৫ জনের৷ দেশে এখনও অবধি করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২৷ এর আগে শুক্রবার ৪৮,৯১৬ জন করোনা ভাইরাস সংক্রামিত হয়েছিলেন৷ আর সেই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৫৭ জনের৷

RELATED Articles

Leave a Comment