কানাহাইয়া কুমারের দেশদ্রোহিতা মামলার বিচারপ্রক্রিয়া চালানোয় সম্মতি কেজরিওয়ালের

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দেশদ্রোহিতার মামলায় কানহাইয়া কুমারের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোয় সম্মতি দিল দিল্লি সরকার। কানহাইয়া কুমার সহ আরও দুজনের বিরুদ্ধেও ওই দেশদ্রোহিতার মামলা চালানোর ছাড়পত্র দিয়েছে কেজরিওয়ালের সরকার।

জানা গিয়েছে, দেশদ্রোহিতার মামলায় জেএনইউ-র ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কানহাইয়া কুমার ছাড়াও নাম জড়িয়েছে ওই বিশ্ববিদ্যালয়েরই দুই ছাত্র উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে। গত ১৪ জানুয়ারি আদালতে একটি চার্জশিট দিয়ে পুলিশ ওই মামলায় কানহাইয়া কুমার সহ এই তিনজনকে অভিযুক্ত সাব্যস্ত করে। সেদিনই আদালত জানতে চায় এই মামলা চালানোর বিষয়ে দিল্লির সরকারের মত কি? কেজরিওয়াল সরকার সেই সময়ে কোনও মতপ্রকাশ না করলেও শুক্রবার অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর অনুমতি দিয়েছে বলে খবর।

প্রসঙ্গত, সংসদ হামলায় অন্যতম অভিযুক্ত আফজল গুরুর সমর্থনে ২০১৬ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য-এর বিরুদ্ধে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর