দেশে করোনা আক্রান্তদের সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৬৪.২%

ভারতে করোনা থেকে সুস্থতার হার বাড়ছে। দৈনিক ৩০ হাজার জন করে করোনা আক্রান্ত ভারতে সুস্থ হয়ে উঠছেন। এর জেরে ভারতে করোনা থেকে সুস্থতার হার ৬৪% ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৮৩,১৫৬। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭,৭০৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যার সোমবারে তুলনায় ২ হাজার জন কম।

তবে এত কিছুর মধ্যেও ভালো খবর রয়েছে। এই নিয়ে টানা পাঁচদিন ভারতে ৩০,০০০-এর বেশি রোগী করোনা থেকে মুক্তি পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৫,১৭৬ জন রোগী সেরে উঠেছেন। ফলে ভারতে মোট ৯৫২,৭৪৩ জন করোনা লড়াইয়ে সুস্থ হয়েছেন। অর্থাৎ সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৪.২৩ শতাংশ। যা দেশবাসীর মধ্যে আশা জাগাচ্ছে।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই নিয়ে টানা ছ’দিন ৪৫,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র জুলাই মাসেই ৮৫৪,৭৩৩ জন করোনার কবলে পড়েছেন। এই মাসেই ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১৬,০২৫ জনের। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫৪ জন মারা গিয়েছেন। বিগত কয়েকদিন ধরেই দেশে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ৭০০ র গন্ডি ছাড়াচ্ছিল। অবশেষে মঙ্গলবার দৈনিক মৃত্যুর হার কিছুটা হলেও কমলো। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৩,৪২৫ জনের।

RELATED Articles

Leave a Comment