প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২২শে মার্চ ‘জনতা কার্ফু‘ ডেকেছেন। করোনা ভাইরাস আটকাতে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যেতে পারে তা পরীক্ষা করার জন্যই এই কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এমতাবস্থায় শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন, ১৫ লক্ষ দিন মজুর ও ২০ লক্ষ ৩৭ হাজার কনস্ট্রাকশন মজুরদের ১০০০ টাকা সরাসরি ব্যাংকে পাঠানো হবে। এই ১০০০ টাকা তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন যোগী। রাজ্যের সকলকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জনতা কার্ফু’ পালনের ডাক দিয়েছেন আদিত্যনাথ। তিনি জানিয়েছেন, রবিবার মেট্রো রেল, রাজ্য এবং শহরের বাস পরিষেবা পুরোপুরি বন্ধ থাকবে।
করোনা আবহে রাজ্যবাসীদের তিনি সতর্ক থাকতে বলেছেন। এসঙ্গে তিনি এও বলেছেন, কেউ যেন প্যানিক না করেন। তিনি গুজবের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছেন। “আমাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ মজুত আছে। দয়া করে দোকানে অযথা জিনিসপত্র কিনতে ভিড় জমাবেন না।” মানুষকে অনুরোধ করেছেন যোগী। তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ২৩ জন আক্রান্ত হয়েছে। রাজ্যে পর্যাপ্ত আইসোলেশন ওয়ার্ড রয়েছে তাই এই বিষয়ে চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি। তাদের মধ্যে নয়জন সম্পূর্ণ সুস্থ।
দেশে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৮। যাদের মধ্যে ৩৯ জন বিদেশি। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক থেকে এই তথ্য জানানো হয়েছে। দেশে এখনও পর্যন্ত মারা গেছেন চারজন। এঁরা দিল্লি, কর্ণাটক, পঞ্জাব ও মহারাষ্ট্রের বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফুর ডাক দেন প্রধানমন্ত্রী।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!