করোনার থাবায় বেসামাল ভারত। সাড়ে তিন লাখ ছুঁই ছুঁই করোনা সংক্রমণ। কিন্তু এখনও ফেরেনি সচেতনতা। মাস্ক পড়ছেন না অনেকেই। পড়লেও তা বেশিরভাগের নাকের নীচে বা থুতনির নীচে। এই বোধ তৈরি করে দেওয়ার ক্ষমতা সরকারের নেই। করোনা কতটা বিপদজনক বুঝতে হবে নিজেকেই।
আরও পড়ুন–করোনার ধাক্কায় ধুঁকছে বাংলা! ব্যাপকহারে আক্রান্ত কর্মীরা, কমছে কলকাতা মেট্রো’র সংখ্যা
কারণ প্রত্যেকদিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা। গত ২৪ ঘণ্টায় আবার রেকর্ড আক্রান্ত ভারতে। স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৭৮৬ জন। মৃত্যু সংখ্যাতেও রেকর্ড। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬২৪ জনের।
ভারতবর্ষে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৬৬,১০,৪৮১। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৩৮,৬৭,৯৯৭। মৃত্যু হয়েছে ১,৮৯,৫৪৪ জনের। কোভিড মুক্ত হয়েছেন ২,১৯,৮৩৮ জন।
আরও পড়ুন-টিকার রাজনীতি! ক্ষমতায় এলেই বাংলায় বিনামূল্যে মিলবে করোনা প্রতিষেধক, আশ্বাস বিজেপির
কিন্তু ভয়ের কারণ সেটা দেশে বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা ২৫, ৫২,৯৪০। আর এই সংখ্যাতেই মুখ থুবড়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। নেই বেড, নেই পর্যাপ্ত অক্সিজেন, নেই ওষুধ। কার্যত মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে ভারত। গণ চিতায় জ্বলে যাচ্ছে মানুষ। শ্মশানের আকাশ ভরে থাকছে ধোঁয়ায়।






