গত ১৯ তারিখ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসী কে একদিনের জন্য ‘জনতা কার্ফু‘ পালনের আবেদন জানিয়েছিলেন। আগামী ২২ মার্চ রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত গোটা দেশে জনতা কার্ফু পালন করার আবেদন করেন প্রধানমন্ত্রী। তাঁর এই আবেদনের পর, কংগ্রেস, এনসিপি সমেত বিরোধী দল গুলো যেমন মোদীর এই আবেদনকে সমর্থন করে একদিনের জন্য জনতা কার্ফু পালন করবে বলে জানিয়েছে।
তবে তৃণমূল, সিপিএম এর মতো বিরোধী দল গুলো এই কার্ফুর বিরোধিতা করেছে। পরে অবশ্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জনতা কার্ফু পালনকে সমর্থন করেছেন। কিন্তু, সিপিএম এই কার্ফুকে সমর্থন তো করেইনি, উপরন্তু তারা এই কার্ফুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
সিপিএম দাবি করছে, নরেন্দ্র মোদী করোনা তাড়াতে কোন বলিষ্ঠ বিচক্ষণ পদক্ষেপ গ্রহণ না করে কেবল ‘কার্ফু পালন’ করতে বলেছেন আর ‘হাত তালি দিতে এবং থালা বাসন বাজাতে বলেছেন।’ তবে বামেদের এই অভিযোগকে পাত্তা দিতে চাইছেন কেউই। তাই বামেরা কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। ট্রেনে, বসে, রাস্তা ঘাটে এখন একটাই কথা রাজ্যবাসী আগামীকাল জনতা কার্ফুকে সমর্থন করে কার্ফু পালন করবে বলে জানিয়েছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত সবার।





