থরে থরে সাজানো টাকা! সরকারি কর্মচারীর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হল কয়েক কোটি টাকা, কী উৎস এই টাকার?

গত মাসেই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা, কোটি কোটি টাকার সোনার গয়না ও বিদেশী মুদ্রাও উদ্ধার করে ইডি। অর্পিতা ও পার্থ দুজনেই আপাতত জেল হেফাজতে।

এই ঘটনার রেশ এখন কাটে নি রাজ্যবাসীর মন থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে বারবার নানান আক্রমণ শানিয়েছে বিজেপি ও সিপিএম। এবার ফের একবার সরকারি কর্মচারীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করলেন তদন্তকারী আধিকারিকরা। কার্যত টাকার পাহাড় মিলেছে বলে খবর।

আজ, শনিবার পাটনা ও কিষানগঞ্জের একাধিক এলাকায় হানা দিয়েছে ‘ভিজিল্যান্স ইনভেস্টিগেশন ব্যুরো’র (ভিআইবি) দল। পূর্ত বিভাগের কিষানগঞ্জ ডিভিশনের এগ্‌জিকিউটিভ ইঞ্জিনিয়র সঞ্জয় কুমার রাই ও তাঁর সহযোগীদের বাড়ি-সহ একাধিক এলাকায় তল্লাশি চালান তদন্তকারীরা। সঞ্জয়ের অধীনে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়র ও কোষাধ্যক্ষের বাড়িতেও অভিযান চালানো হয়।

https://twitter.com/ANI/status/1563443440633135105?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1563443440633135105%7Ctwgr%5E09c2330b46b5848eff77573522a719e53482934b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Frs-4-crore-in-cash-seized-as-vigilance-dept-raids-3-bihar-govt-officials-dgtl%2Fcid%2F1365768

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কিষানগঞ্জে কোষাধ্যক্ষের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিন কোটিরও বেশি টাকা। সেই একই সময়ে আবার পাটনায় সঞ্জয় কুমার রাইয়ের বাড়ি থেকে তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেন প্রায় ১ কোটি নগদ টাকা। টাকা গোনার যন্ত্র আনা হয়েছে বলে খবর। আরও বেশি টাকা উদ্ধার হতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।

RELATED Articles