‘সিবিআই ঠিক করেছে ১০০ কেজি না হলে তুলবে না’, পার্থ-অনুব্রতর গ্রেফতারি নিয়ে খোঁচা দিলেন দিলীপ

একের পর এক দুর্নীতির (corruption) জেরে কোণঠাসা হয়েছে রাজ্য সরকার। একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের নানান নেতা-মন্ত্রীর। এসএসসি নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। আপাতত জেলে রয়েছেন তিনি। আবার গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিনিও এখন জেল হেফাজতে।

পার্থকে গ্রেফতারের পর জানা যায় তাঁর ওজন ১১১ কেজি। ভুবনেশ্বর এইমসে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। অনুব্রতকে গ্রেফতারির পর তাঁর শারীরিক পরীক্ষা করে জানা যায় যে তাঁর ওজন ১২০ কেজি। অর্থাৎ দুই নেতাই ‘হেভিওয়েট’। না শুধুমাত্র রাজনীতিতেই নয়, ওজনের দিক থেকেও তারা হেভিওয়েটই বটে।

এবার আজ, শনিবার তা নিয়েই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি খোঁচা দিয়ে বলেন, “সিবিআই ঠিক করেছে ১ ক্যুইন্টাল না হলে তুলবে না”।

শুধু বাংলাতেই নয়, দিল্লি, কেরল, ঝাড়খণ্ড-সহ নানাম বিজেপি বিরোধী রাজ্যেই ইডি ও সিবিআই বেশ সক্রিয়তার সঙ্গে তদন্ত শুরু করেছে। এই নিয়েও দিলীপ ঘোষ বলেন, “সারা ভারত জুড়ে শুদ্ধিকরণ শুরু হয়েছে। এই যজ্ঞে এবার অনেককেই আহুতি দিতে হবে। মোটা মোটা লোক তোলা শুরু হয়েছে। তবে চিন্তার কারণ নেই, কেউ পার পাবে না। পুঁটি, পাঁকাল, চ্যাং মাছ কেউই বাদ যাবে না”।

পার্থ-অনুব্রত গ্রেফতার হওয়ার পর থেকেই বিজেপি শাসক দলকে নানান ভাবে শানাতে শুরু করেছে। তৃণমূলের ভাবমূর্তি আরও ধূলিসাৎ করতেই এই কৌশল অবলম্বন করেছে গেরুয়া শিবির। সম্প্রতিই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে ফিরহাদ হাকিমকেও জেলে পাঠানো হবে।

RELATED Articles