আজ দুপুরে তামিলনাড়ুর এক বাজি কারখানার বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও জানা যাচ্ছে। আহত হয়েছেন প্রায় ৩৬ জন। তাদের হাসপাতালেনিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও কিছু মানুষ কারখানার ভিতর আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরুধানগর এলাকার ‘শ্রী মারিয়াম্মান ফায়ারওয়ার্কস’ বাজি কারখানায়। স্থানীয় থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আজ দুপুর দেড়টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ পান তাঁরা। বাড়ির বাইরে এসে দেখেন বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে। তাঁরাই দমকল ও পুলিশে খবর দেন। এরপর শুরু হয় উদ্ধারকাজ।
কারখানায় একাধিক রাসায়নিক মেশানোর কাজ চলছিল। তখনই বিস্ফোরণ ঘটে। এই সময় বহু শ্রমিক কারখানায় কাজ করছিলেন। এর জেরে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর মিললেও সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারখানা থেকে আশেপাশেও আগুন ছড়িয়েছে।
দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কারখানায় মজুত করা বাজিতে আগুন লেগে যাওয়াতেই এই বিস্ফোরণ। এই ঘটনার পরই প্রধানমন্ত্রী টুইটে সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনায় মৃতদের পরিবারকে প্রধানমন্ত্রী তহবিল থেকে দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া বে ৫০ হাজার টাকা করে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!