৩৭০ ধারা রদ হ‌ওয়ার পর ২৮০ আসনে প্রথমবারের মতো জম্মু-কাশ্মীরে শুরু নির্বাচন! ভোট দিতে পারবেন করোনা আক্রান্তরাও

জম্মু-কাশ্মীরের ইতিহাসে এ এক অভূতপূর্ব দিন। ৩৭০ ধারা রদ হওয়ার পর কাশ্মীরে প্রথমবারের মতো শুরু হয়েছে নির্বাচন। জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের আট দফার মধ্যে আজ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে এই ভোট গ্রহণ চলবে চলবে দুপুর ২টো পর্যন্ত। আট দফায় জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর। আট দফার মধ্যে এই পর্বে ডিডিসির মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। মোট ৭ লক্ষ বৈধ ভোটার এই পর্বে ভোট দিতে পারবেন।

https://twitter.com/ANI/status/1332519172400508928?s=19

এই ডিডিসি নির্বাচনে মূল লড়াই পিডিপি, ন্যাশনাল কনফারেন্স-সহ কাশ্মীরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের জোট অর্থাৎ গুপকার জোটের বিরুদ্ধে বিজেপির। কংগ্রেস প্রথমে নিজেদের গুপকার জোটের অংশ হিসেবে ঘোষণা করলেও, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার জন্য পরে পিছিয়ে এসেছে। গুপকার জোটের অন্যতম নেত্রী মেহেবুবা মুফতি দাবি করেছেন, ভোটের আগে তাঁদের প্রার্থীদের সঠিকভাবে প্রচার করতে দেওয়া হয়নি। যদিও নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে দিয়েছে। আসলে, এই নির্বাচনের উপর অনেকাংশে উপত্যকার ভবিষ্যৎ নির্ভর করছে। কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দলগুলির অস্তিত্ব নির্ভর করছে। ৩৭০ ধারা বাতিলে মানুষের সমর্থন আছে কিনা সেটাও স্পষ্ট হবে এই ভোটের পরই।

উল্লেখ্য, করোনা আক্রান্তরাও এই অবস্থায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলেই জানা যাচ্ছে। শেষ এক ঘণ্টায় ভোট দিতে পারবেন করোনা রোগীরা। তাৎপর্যপূর্ণ ভাবে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কেন্দ্রীয় সিদ্ধান্তে ৩৭০ ধারা বাতিল হ‌ওয়ার। ধীরে ধীরে ছন্দে ফিরেছে ভূ-স্বর্গ।

 

RELATED Articles