দক্ষিণ ভারতের ওয়ানাড় যেন মৃত্যুপুরী! ভূমিধসে মৃত কমপক্ষে ১৪৩, কাদা-মাটির নীচে চাপা পড়ে শতাধিক, মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা

Death Over 143 in the Landslide of Wayanad: ঈশ্বরের আপন দেশ বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের কেরলকে। আর সেই রাজ্যেই এখন মৃত্যু মিছিল। ওয়ানাড়ে ভূমিধসের কারণে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গতকাল, মঙ্গলবার পর্যন্ত যা ছিল ১০০, আজ, বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩-এ (Death Over 143 in the Landslide of Wayanad)। কাদা-মাটির নীচে শতাধিকের চাপা পড়ে থাকার আশঙ্কা। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

গত সোমবার ভোররাতে সবুজে ঘেরা ওয়ানাড়ে ভয়ঙ্কর ভূমিধস নামে। জানা গিয়েছে, মাত্র চার থেকে পাঁচ ঘণ্টার ব্যবধানে তিনবার নামে ধস। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণেই পাহাড় ভেঙে এই ধস নেমেছে বলে খবর। মৌসম ভবন সূত্রে খবর, শেষ ২৪ ঘণ্টায় এই এলাকায় ৩৭০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যা অস্বাভাবিক (Death Over 143 in the Landslide of Wayanad)

এই ব্যাপক বৃষ্টির কারণেই জায়গায় জায়গায় ধস নেমেছে। কাদা, মাটি জলে ডুবে গিয়েছে মুন্দাক্কাই, চুরামালা, আতামালা ও নুলপুজ়া জেলা। এর চার জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তবে বিপদের এখানেই শেষ নয়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত ওয়ানাড়-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইদুক্কি, ত্রিশূর, পালাক্কড়, মলপ্পুরম, কোঝিকোড, কন্নুর ও কাসারগড় জেলায় সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, আলাপুজ়া, কোট্টায়াম ও এরনাকুলাম জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।

বিপর্যয়ের পর থেকেই উদ্ধারকার্যে নেমেছে রাজ্য মোকাবিলা বাহিনী, জাতীয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনাও। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৪৩ জনের মৃত্যুর খবর মিলেছে (Death Over 143 in the Landslide of Wayanad)। ১২৮ জন আহত। কাদামাটির নীচে চাপা পড়ে রয়ছে প্রায় শতাধিক মানুষ। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা। নিয়মিত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ওয়ানাড় যাওয়ার কথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধীর।  

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে মাত্র ৩৭ জনকে শনাক্ত করা গিয়েছে। সেনাবাহিনীর তরফে অস্থায়ী সেতু তৈরি করে ১ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ওয়ানাড়ে ৪৫টি ত্রাণ শিবির ও গোটা রাজ্যে ১১৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানোর কাজ চালানো হচ্ছে। উদ্ধারকাজ পর্যবেক্ষণের জন্য কোঝিকোড়ে কন্ট্রোলরুমও খোলা হয়েছে (Death Over 143 in the Landslide of Wayanad)। 

গতকাল, মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন পিনারাই বিজয়ন। সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী (Death Over 143 in the Landslide of Wayanad)। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।

RELATED Articles